ঢাকা সন্ধ্যা ৬:৪৬, সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

আয়নাঘর থেকে মুক্ত মাজেদ পেলেন বিএনপির মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ 95 বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রতি নিরপেক্ষা বজায় রেখে সংবাদ প্রকাশের আহবান জানান।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টায় ময়মনসিংহ এক রেস্টুরেন্ট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।

সভায় আয়নাঘরে নির্যাতনের স্মৃতিচারণ করে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, গত বছরের ৩০ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল আমাকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায়। ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতনের পরদিন ৬ আগস্ট মুক্তি পাই। সিটিটিসির (পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) একটি দল আমাকে গুলশানের বাসা থেকে তুলে আয়নাঘরে নিয়ে গিয়েছিল। সেখানে আটকে রেখে আমার ওপর নির্যাতন চালানো হয়। গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে গুমের পর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে দেওয়া অভিযোগও দিয়েছেন তিনি।

লুৎফুল্লাহেল মাজেদ বলেন, আমাকে চোখ বেঁধে বাসা থেকে আয়নাঘরে নিয়ে মাত্র ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে আমাকে গুলিকরে হত্যা করে আন্দোলনকারীদের গুলিতে আমার মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেওয়ার আলাপ করা হচ্ছিল। আমাকে বলতে হবে আন্দোলনের জন্য কাদেরকে টাকা দিয়েছি। এরপর আমাকে প্রচন্ড নির্যাতন চালায়। নির্যাতন শেষে আমাকে একটি স্টেটমেন্টে স্বাক্ষর করায়, সেখানে বলা হয় আমার নেতৃত্বে উত্তরা পূর্ব থানা পোড়ানো হয়েছে। সাংবাদিকরা আসলে যেনো আমি বলি আমি ফান্ডিং করেছে, এবং আরও কয়েকজনের নাম বলে দেয় তাদের নাম বলতে বলা হয়।

তিনি বলেন, আয়নাঘর থেকে বেঁচে ফেরত আসতে পারবো তা সে সময়ে কল্পনা করতে পারিনি। কিন্তু এখন দল আমাকে মনোনয়ন দিয়ে নতুন চ্যালেঞ্জ ও দায়িত্ব দিয়েছে। গত ১৭ বছরে ঈশ্বরগঞ্জের সড়ক যোগাযোগে কোনো কাজ হয়নি। জনগণের ভোটে আমি এমপি হতে পারলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। শিক্ষা ও স্বাস্থ্যকেও অগ্রাধিকার রেখে কাজ করা হবে। তরুণ ও শিক্ষিত বেকারদের জন্য এ অঞ্চলে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দক্ষ জনশক্তি গড়তে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। পিছিয়ে থাকা একটি সম্ভাবনাময় জনপদকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

প্রকৌশলী মাজেদ তাঁর রাজনৈতিক অনুপ্রেরণার কথা তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমার যাত্রা শুরু হয়। দীর্ঘ এই পথচলায় মামলা, হামলা এবং আয়নাঘরে নির্যাতিত হয়েও শহীদ জিয়ার আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। রাজনীতি করে ব্যক্তিগতভাবে পাওয়ার কিছু নেই, বরং আমার লক্ষ্য একটি শিক্ষিত সমাজ গড়ার মধ্যদিয়ে ঈশ্বরগঞ্জকে আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

দলীয় মনোনয়নের প্রসঙ্গে তিনি বলেন, আমার নেতা তারেক রহমান যে আত্মবিশ্বাসে আমাকে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত করেছেন। আমি বিশ্বাস করি ঈশ্বরগঞ্জের মানুষ আগামী জাতীয় নির্বাচনে এই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাবে।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগীয় নগরীর কর্মরত মূলধারার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ