ঢাকা ভোর ৫:১০, শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত বিমানবন্দর থেকে  স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার  ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার

বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না : আইজিপি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ 173 বার পড়া হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বিগত সময়ে বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্বে দেওয়া হবে না। তিনি বলেন, যদিও এখন পর্যন্ত বির্তর্কিতদের তালিকা করা হয়নি। তবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) তাদের চিহ্নিত করছেন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও চাচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক আছে। তাই পুলিশ নিজের ইচ্ছায় প্রশিক্ষত হচ্ছে। কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়।

আইজিপি বলেন, আমি আমার ৩৫ বছরের পুলিশি জীবনে শুনিনি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশকে প্রশিক্ষণ নিতে হয়। আইনশৃঙ্খলা রক্ষা করা ও অপরাধ দমন করা এগুলো আমাদের মান্ডেডেট (মৌলিক) কাজ। একাডেমিতে আমরা আমাদের মৌলিক প্রশিক্ষণ যখন নেই, তখন রেফ্রেশান প্রশিক্ষণের মাধ্যমে এগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে ওঠে।

তিনি বলেন, এবারই প্রথম নির্বাচনী প্রশিক্ষণের আয়োজন করেছি। মূলত আমাদের বেদনাদায়ক যে অভিজ্ঞতা আছে, আগের তিনটা ইলেকশন ১৪, ১৮ ও ২৪ যেখানে যেটা নিয়ে নানান বিতর্ক এসেছে, নানান ধরনের সমালোচনা আছে। দুর্ভাগ্যজনকভাবে আমরাও সেই সমালোচনারও অংশীদার হয়েছি। কারণ আমরাও তিনটি নির্বাচনেই অংশগ্রহণ করেছি। আমরা ভুলগুলো করেছি বা করতে বাধ্য হয়েছি। সেগুলো আর যেন না করি। ওই ভুলগুলো যেন শুধরাতে পারি, এই জন্য সমস্ত ব্যাড প্র্যাকটিস, ম্যাল প্র্যাকটিস, পক্ষপাতিত্ব না করে সব ঝেড়ে ফেলে অন্তর্বর্তী সরকারকে একটি অঙ্গীকার দিয়েছি। সেই অঙ্গীকারের মতে সুন্দর একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা তা পূরণ করতে পারব।

ক্রসফায়ারে সন্ত্রাস দমন না করে আইনের শাসন সমুন্বত রেখে পুলিশের লক্ষ্য উল্লেখ করে আইজিপি বলেন, অপরাধীকে আদালতে পাঠিয়ে আইনের শাসন প্রতিষ্ঠাই বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর মূল লক্ষ্য। সমাজের প্রতিটি মানুষ আমাদের শক্তি। তবে পুলিশের একার পক্ষে সব সমাধান করা সম্ভব নয়।

আগামী নির্বাচনে সাইবার সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, এই জায়গায় আমরা দুর্বল। কিছু ব্যক্তি মত প্রকাশের স্বাধীনতার নামে সোস্যাল মিডিয়ায় এআই দিয়ে যা ইচ্ছা তাই ভাইরাল করছে। তবে এটি আমরা প্রথমে বিটিআরসিকে জানাচ্ছি। বিটিআরসি ফেসবুকের মেটাকে জানিয়েছে। অনেক সময় ৪০ ভাগ সেগুলো অপসারিত করে মেটা। সবগুলো পরিত্যাজ্য করে না। এখানে পুলিশের সীমাবদ্ধতা রয়েছে।

এ সময় আইজিপির সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার ও খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজউল করিমসহ খুলনা বিভাগের পুলিশের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ