ঢাকা বিকাল ৪:১৯, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৭৯ জন গ্রেফতার মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ  শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন,মরিচ বীজ ও সার বিতরণ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ট্রাফিক পুলিশের হাতে আটক যুবক স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত পথ পাঠাগারের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী পেল হতদরিদ্র পরিবারের ২ শিক্ষার্থী ডেপুটি স্পিকারের নির্দেশনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে খাবার বিতরণ। শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব : স্বরাষ্ট্রমন্ত্রী আইসিএপিপির স্থায়ী কমিটির হলেন ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপি”এর স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা; ২৩ জুন মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন পালের জামিনে উত্তেজনা: ডিসি গেইট অবরোধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।। আপডেটঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ 376 বার পড়া হয়েছে

শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা অবস্থান ধর্মঘট পালন করেন।

অংশগ্রহণকারীরা জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ আট দফা দাবি জানিয়ে বলেন, চন্দন পালের জামিন ন্যায়বিচারের পরিপন্থী এবং এতে আন্দোলনের নিহত ও আহত পরিবারের প্রতি চরম অবিচার হয়েছে।

সকাল ৯ টা থেকে জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার ও জেলা জজ আদালতের মূল ফটকের সামনে একত্রিত হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পরে ডিসি গেইট অবরোধ করে ‘ন্যায়বিচার চাই’দোষীদের বিচার চাই’স্লোগান দিতে থাকেন।

বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে দাবি-দাওয়া শুনেন। তিনি লিখিত আবেদন দিলে তা সরকারকে দ্রুত পাঠানোর আশ্বাস দেন। জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকায় আদালতপাড়া,জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়সহ আশেপাশের অফিসের কার্যক্রম প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।

জানা গেছে,সরকার পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা হয়। পরে ২০২৪ সালের ১৬ অক্টোবর ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল সীমান্তে তাকে আটক করে পুলিশ। তিনি প্রায় এক বছর কারাভোগের পর চলতি বছরের ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পান। তবে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ফের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর শেরপুর আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হন।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চন্দন পালের জামিনকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই দাবি করেন,তিনি দেশে না থেকে ভারতে চলে গেছেন। ওই জামিনে জেলা জজ,পিপি ও বিএনপি-ঘনিষ্ঠ আইনজীবীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলে এ নিয়ে বিতর্ক তীব্র হয়।

এ ঘটনায় সম্প্রতি জেলা পিপি ও পৌর বিএনপি সভাপতি এডভোকেট আব্দুল মান্নান সংবাদ সম্মেলন করে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তোলেন। তার পাল্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দুই দিনের আল্টিমেটাম দিয়ে আজকের এই অবরোধ কর্মসূচি পালন করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ