ঢাকা রাত ১২:৪২, শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন দুর্নীতিবিরোধী বিতর্কে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন, রানার আপ বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় দুর্গাপুরে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৭৯ জন গ্রেফতার মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ  শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন,মরিচ বীজ ও সার বিতরণ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ট্রাফিক পুলিশের হাতে আটক যুবক স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত পথ পাঠাগারের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী পেল হতদরিদ্র পরিবারের ২ শিক্ষার্থী ডেপুটি স্পিকারের নির্দেশনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে খাবার বিতরণ। শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব : স্বরাষ্ট্রমন্ত্রী আইসিএপিপির স্থায়ী কমিটির হলেন ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপি”এর স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা; ২৩ জুন মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফুলবাড়িয়ার লাল চিনি জিআই পন্যের স্বীকৃতি পেল

মো হেলাল উদ্দিন উজ্জল ফুলবাড়িয়া (ময়মনসিংহ) আপডেটঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ 517 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আখের রস থেকে হাতে তৈরি লাল চিনির ঐতিহ্য প্রায় ২৫০ বছরের। পুষ্টিগুণ সমৃদ্ধ ঐতিহ্যবাহী এই চিনি ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওয়েবসাইট চেক করে গতকাল বিষয়টি নিশ্চিত হয়েছি। ২০২৪ সালের ১১ জুলাই উপজেলা প্রশাসনের পক্ষে ফুলবাড়িয়ার লাল চিনির জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়। অন্য কোনো পক্ষের দাবি না থাকায় সব প্রক্রিয়া শেষে আমরা স্বীকৃতি পেয়েছি। সনদের জন্য সরকার-নির্ধারিত ফি জমা দেওয়া হয়েছে।’

নূর মোহাম্মদ আরও বলেন, ‘লাল চিনি সরাসরি আখ থেকে তৈরি অপরিশোধিত চিনি। এতে আখের সব উপাদান থাকে। তাই লাল চিনি স্বাস্থ্যকর। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় লাল চিনি দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাবে। এর মাধ্যমে অর্থনীতিতে পরিবর্তন আসবে। আগে যারা লাল চিনি সম্পর্কে জানতেন না, তারাও এখন জানবেন। কৃষকেরা উৎপাদন বাড়াবেন, সেই সঙ্গে সরকারেরও পৃষ্ঠপোষকতা বাড়বে। অর্গানিক পণ্য হিসেবে লাল চিনি যদি দেশের বাইরে রপ্তানি করা যায়, তাহলে চাষিদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।’

ফুলবাড়িয়ায় বংশ পরম্পরায় টিকে আছে হাতে তৈরি লাল চিনি। উপজেলার বাক্তা, কালাদহ, এনায়েতপুর এবং রঘুনাথপুর ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের কৃষকেরা আখ উৎপাদন ও লাল চিনি তৈরির কাজ করেন। এ উপজেলায় প্রতিবছর শতকোটি টাকার লাল চিনি বিক্রি হয়। মিহিদানার এই চিনি দিয়ে শরবত, মুড়ির মোয়া, পিঠা, পায়েশ, চিড়ার লাড়ু, খিরসহ বাহারি মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয়।

স্থানীয় কৃষকেরা জানান, লাল চিনি তৈরির একমাত্র কাঁচামাল আখ। জমি থেকে আখ কেটে সংগ্রহের পর তা পরিষ্কার করে যন্ত্রচালিত কলের সাহায্যে রস বের করা হয়। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দীর্ঘ সময় ধরে কাঁচা রস জ্বাল দেওয়া হয়। রস ঘন হলে কাঠের মুগুর দিয়ে বারবার নাড়া দিয়ে তৈরি হয় অদানা বাদামি রঙের লাল চিনি। শুকনো ধুলার মতো বা গুটির মতো, দুই রকম আকারে তৈরি হয় এটি। পরে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। কৃষকরা বলছেন, জিআই স্বীকৃতি পাওয়ায় চিনির চাহিদা আরও বাড়বে। সেই সঙ্গে তাদের ব্যবসার বিস্তার ঘটবে।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর ইসলাম বলেন, লাল চিনির জিআই স্বীকৃতিতে প্রশাসনসহ এলাকার সব শ্রেণির মানুষ খুব খুশি। এই স্বীকৃতি কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ