ঢাকা দুপুর ১২:০৫, রবিবার, ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল। দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার  শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে দোস্ত এইড, বিতরণ করা হলো ৪৩ কেজির খাদ্য সহায়তা কোতোয়ালী ও ডিবি পুলিশের  যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের “দশ” সদস্য গ্রেপ্তার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে : ডিসি ময়মনসিংহ র‍্যাবের অভিযানে চট্রগ্রাম থেকে শ্রীবরদীর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কোতোয়ালী মডেল  থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

ভুয়া র‍্যাবকে মারধর থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার আসল র‍্যাব

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ 189 বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র‍্যাব সদস্যদের ধাওয়া করতে গিয়ে বিপাকে পড়েছেন প্রকৃত র‍্যাব সদস্যরা। স্থানীয়রা ভুয়া ও প্রকৃত র‍্যাবের মধ্যে পার্থক্য করতে না পেরে উভয় পক্ষের ওপর চড়াও হয়। এতে র‍্যাবের প্রকৃত সদস্যরাও গণপিটুনির শিকার হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুয়া র‍্যাব পরিচয়দানকারী ব্যক্তিরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের স্বপন খান (৪৫), চাঁদপুর সদরের মদনা গ্রামের মিন্টু গাজী (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুনসিবাড়ি গ্রামের মো. সাইফুল ইসলাম (৩০), মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মো. জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের দিদার (২৯)।

স্থানীয় ও পু্লিশ সূত্রে জানা গেছে, জোরে হর্ন দিতে দিতে দ্রুতগতিতে ছুটছিল একটি মাইক্রোবাস। সেটির কিছুটা পেছনে ছুটছিল আরেকটি মাইক্রোবাস। বিষয়টিকে অস্বাভাবিক মনে হওয়ায় মহাসড়কে গাছ ফেলে প্রথম মাইক্রোবাসটিকে থামান স্থানীয় লোকজন। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব বলে পরিচয় দেন। তবে তাঁদের কারও গায়ে র‍্যাবের পোশাক ছিল না। সন্দেহ হয় স্থানীয় লোকজনের। ওই ব্যক্তিরা পালাতে চেষ্টা করলে তাঁদের আটকে মারধর শুরু করেন স্থানীয় লোকজন।

এমন সময়ে সেখানে পৌঁছে যায় দ্বিতীয় মাইক্রোবাসটি। এতে ছিলেন র‍্যাবের প্রকৃত সদস্যরাই। যদিও কয়েকজনের গায়ে ইউনিফর্ম ছিল না। তাঁরা নিজেদের পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজনের রোষের মুখে পড়ে তাঁরাও পিটুনির শিকার হন। একপর্যায়ে স্থানীয় থানা থেকে পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করে এই দুই পক্ষকেই উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আমীরুল ইসলাম বলেন, জনতার হাত থেকে র‍্যাব ও ভুয়া র‍্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়। রাত সাড়ে আটটার দিকে তাদের নিয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সদস্যরা মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশে যান।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম গণমাধ্যম কে বলেন, র‍্যাব-১০–এর হেডকোয়ার্টার থেকে একটি টিম ডাকাত দলকে ধাওয়া করে আসছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে উভয় পক্ষের ওপর চড়াও হন। কিছু র‍্যাবের সদস্যরা সাদাপোশাকে থাকায় উত্তেজিত লোকজন তাদের তাৎক্ষণিকভাবে প্রকৃত র‍্যাব বলে চিনতে ভুল করেন।

এ বিষয়ে র‍্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ভুয়া র‍্যাবের দলকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ধাওয়া করে নিয়ে যাচ্ছিলাম। তারা পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল দিয়ে বের হয়ে যেতে পারলেও শেষ পর্যন্ত তাদের ধরা গেছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যখন ভুয়া র‍্যাব পরিচয়কারীদের মারপিট করছিলেন, তখন তাদের যাতে মেরে না ফেলেন, এই আশঙ্কায় আমরা জনগণের পিটুনি থেকে তাদের বাঁচানোর চেষ্টা করি। তবে প্রথম পর্যায়ে জনগণ আমাদেরও ভুয়া র‍্যাব মনে করেছিলেন। এ কারণে আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল, তবে তা আমলযোগ্য নয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ