ঢাকা সকাল ৯:১৪, রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল : খাদ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ছাগল মারাকে কেন্দ্র করে, মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন দুর্নীতিবিরোধী বিতর্কে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন, রানার আপ বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় দুর্গাপুরে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৭৯ জন গ্রেফতার মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ  শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন,মরিচ বীজ ও সার বিতরণ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ট্রাফিক পুলিশের হাতে আটক যুবক স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত পথ পাঠাগারের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী পেল হতদরিদ্র পরিবারের ২ শিক্ষার্থী ডেপুটি স্পিকারের নির্দেশনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে খাবার বিতরণ। শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব : স্বরাষ্ট্রমন্ত্রী আইসিএপিপির স্থায়ী কমিটির হলেন ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপি”এর স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা; ২৩ জুন মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন

মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু : সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ 129 বার পড়া হয়েছে

কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তি—জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এমন হুমকির মধ্যেই ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। শনিবার (২৮ জুন) সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন।

এই পরিস্থিতিতে এনবিআরের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। এ পরিস্থিতিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি।

আন্দোলনরত এনবিআরের একজন কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কাউকে ভেতরে যেতে দিচ্ছে না, আবার বেরও হতে দিচ্ছে না।

এদিকে গতকাল শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কার নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয় সভা করেছে। এতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা, কর্মকর্তাদের বদলি আদেশ পুনর্বিবেচনা ও আগামী মঙ্গলবার তিন পক্ষের মধ্যে আলোচনা হবে—এই তিনটি সিদ্ধান্ত হয়েছে।

সভাটি হয়েছে গত বৃহস্পতিবার। সভায় সরকারের পক্ষ থেকে দেশের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দপ্তরে অবস্থান করে কাজে মনোনিবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা নির্দেশনা না মেনে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন।

গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে সারা দেশের শুল্ক-কর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঢাকামুখী ‘মার্চ টু এনবিআর’ শীর্ষক কর্মসূচি পালনের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, এ মুহূর্তে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া সংস্কারের আর কোনো পথ খোলা নেই। আমরা এনবিআর সংস্কারের পক্ষে। তবে তা সব পক্ষের মতামতের ভিত্তিতে হতে হবে। নিপীড়নমূলক বদলির আদেশ বাতিল করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামের দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হচ্ছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ