ঢাকা রাত ৯:৪০, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ

যে কারনে মাত্র ১৯ দিনে কোতোয়ালি থানার ওসি ক্লোজড

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:৩১ অপরাহ্ণ 191 বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে দায়িত্ব নেওয়ার ১৯ দিনের মাথায় পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।

সোমবার (২৩ জুন) রাতে বিষয়টি জানাজানি হয়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। ফিরোজ হোসেন চলতি মাসের ৪ জুন কোতোয়ালি মডেল থানায় যোগ দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যোগদানের পর থেকেই থানার আওতাধীন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত ১৭ জুন রাতে জিলা স্কুল মোড়ের একটি বাসায় ঢুকে মালিককে হাত-পা বেঁধে প্রায় ২৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় দুর্বৃত্তরা।

এর পরদিন, শহরের গাঙ্গিনারপাড় এলাকার ‘অলকা নদী বাংলা কমপ্লেক্স’-এ একটি মোবাইলফোন বিক্রির দোকানে চুরি হয়। তালা ভেঙে ২৮০টির বেশি মোবাইল সেট ও প্রায় ৮ লাখ টাকা নিয়ে যায় চোরের দল।

এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় দিনে-দুপুরে ছিনতাই, পথচারীদের মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে গেল (২২ জুন) বিকেলে নগরীর টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্র ও যুবসমাজ। সেখানে তারা ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নাগরিক সমাজের নেতারা বলছেন, কোতোয়ালি মডেল থানা ময়মনসিংহ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা। এখানে জেলা প্রশাসনের কার্যালয়, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা অবস্থিত। এমন একটি থানার ওসিকে মাত্র ১৯ দিনের মাথায় বদলির ঘটনায় নানা আলোচনা চলছে।

বদলির বিষয়ে বক্তব্য জানতে কোতোয়ালি মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলেও মন্তব্য জানা যায়নি।

স্থানীয় একাধিক সূত্র বলছে, দায়িত্বে অবহেলা ছাড়াও থানার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও অসন্তোষ ছিল ঊর্ধ্বতন মহলে। সবমিলিয়ে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ