ঢাকা দুপুর ১২:৫৮, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

সড়ক ও জনপদ বিভাগ সহ বিভিন্ন দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ 130 বার পড়া হয়েছে

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ১৯ জুন বৃহস্পতিবার ৩টি অভিযোগের বিষয়ে বিভিন্ন দপ্তরে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলাধীন আকচা ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ২০২২-২৩ অর্থবছরের কাবিটা সাধারণ বরাদ্দ দিয়ে ২ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে পরিষদের ভেতরে ২১ মিটার দীর্ঘ আরসিসি রাস্তা নির্মাণ প্রকল্প সম্পন্ন করা হয়। পরবর্তীতে, পরিষদের তৎকালীন চেয়ারম্যান একই অর্থবছরে এলজিএসপি থোক বরাদ্দ দিয়ে একই রাস্তা নির্মাণ দেখিয়ে (আকচা ইউপি হতে নুর মোহাম্মদ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, যা মূলত পরিষদের ভেতরের রাস্তাটিই) ৫ লক্ষ টাকার অধিক উত্তোলন করেন মর্মে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ দুদক পায় টিম। অন্যদিকে, ২০২২-২৩ অর্থবছরেই ইএসডিও কর্তৃক নির্মাণকৃত একটি লাইব্রেরী সরকারি খাতে দেখিয়ে প্রায় ২ লক্ষ টাকা আত্মসাতের একটি দুর্নীতির বিষয় প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়। অন্যদিকে, পরিষদ সংলগ্ন প্রায় ৪০ টি দোকান ভাড়া বাবদ এককালীন প্রায় ২০ লক্ষ টাকা (প্রতিটি ৫০ হাজার) আদায় করা হলেও তার কোন নথি পরিষদে নেই মর্মে ইউপি সচিব দুদক টিমকে অবহিত করেন। এছাড়া, দোকান হতে দীর্ঘ ৫ বছর যাবৎ আদায়কৃত ভাড়ার কোন তহবিল পরিষদে নেই মর্মে প্যানেল চেয়ারম্যান টিমকে জানান। সার্বিক বিশ্লেষণে উল্লিখিত ইউনিয়িন পরিষদে ব্যাপক অর্থ আত্মসাৎ হয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অপর অভিযানে,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ‘বাতিল’ কারিকুলামের উপর প্রশিক্ষণের আয়োজন করে রাষ্ট্রীয় অর্থের অপচয় সাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সহকারী শিক্ষকদের নিয়ে চলমান তিন দিনের ট্রেনিংয়ের বিস্তারিত তথ্যাদি, ট্রেনিং মডিউল, ট্রেনিংয়ে সরবরাহকৃত উপকরণ ও উপকরণ ক্রয় সংক্রান্ত সকল তথ্যাদি পর্যালোচনা করে। টিম জানতে পারে, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বর্তমানে উক্ত ট্রেনিংয়ের সকল কার্যক্রম বন্ধ আছে। অভিযানে সংগৃহীত তথ্যাবলি পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

সড়ক ও জনপদ বিভাগ (সওজ), ঝালকাঠি -এর আওতাধীন নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের শিমুলতলা থেকে মাদারঘোনা পর্যন্ত ০৪ (চার) কিলোমিটার রাস্তার সীলকোট -এর কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্টকালীন সরেজমিন পরিদর্শনকালে নিয়োগকৃত প্রকৌশলীগণের উপস্থিতিতে উক্ত ৪ কিমি রাস্তার সীলকোট এর কাজের সঠিকতা যাচাইপূর্বক পরিমাপ গ্ৰহণ করা হয়। অতঃপর অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি সংগ্ৰহ করা হয়। নিরপেক্ষ প্রকৌশলীগণের মূল্যায়ন/পরিমাপ প্রতিবেদন এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাসাপেক্ষে এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ