ঢাকা রাত ৯:৪০, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ

রোড ক্র্যাশ তদন্তে দক্ষতা বৃদ্ধিতে ডিএমপির দুইদিন ব্যাপী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সম্পন্ন

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:০১ অপরাহ্ণ 115 বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনা তদন্তে দক্ষতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) এর আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৬ ও ১৭ জুন এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিএমপি’র বিভিন্ন ইউনিটের ৬০ জন পুলিশ কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক কর্মসূচির কারণে সড়কে সৃষ্ট দুর্ভোগ কমাতে আমরা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে অফিস খোলার দিনে কর্মসূচি এড়ানোর অনুরোধ জানিয়েছি। তিনি আরও বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে রোড ক্র্যাশ তদন্ত করলে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে ভবিষ্যতে মৃত্যু কমানো সম্ভব। এজন্য পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর উপর জোর দেন তিনি। এছাড়া ভবিষ্যতে ট্রাফিক পুলিশকেও তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার সড়ক ব্যবহারকারীদের গতিসীমা মেনে চলা, হঠাৎ লেন পরিবর্তন না করা এবং নিরাপদে রাস্তা পার হওয়ার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, ঢাকায় অধিকাংশ দুর্ঘটনা মধ্যরাত থেকে ভোরের মধ্যে ঘটে যখন সড়ক তুলনামূলক ফাঁকা থাকে। তিনি পুলিশ সদস্যদের গতিসীমা নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার বিপিএম- সেবা। তিনি বলেন, চালক, যাত্রী ও পথচারীসহ সকল সড়ক ব্যবহারকারী যদি ট্রাফিক নিয়ম মেনে চলেন, তাহলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমবে। তিনি ট্রাফিক বিভাগের কার্যক্রমে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এর কোঅর্ডিনেটর ও সাবেক অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব আলম অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, জিআরএসপি প্রতিনিধি এবং বিআইজিআরএস কর্মসূচির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী কর্মশালায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত রোড ক্র্যাশ তদন্ত কৌশল এবং বৈজ্ঞানিক পদ্ধতির উপর বিস্তারিত আলোচনা হয়। জিআরএসপি’র এশিয়া-প্যাসিফিক ম্যানেজার ব্র্যাট হারম্যান এবং সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজর পিটার জোনস এই প্রশিক্ষণ পরিচালনা করেন। তারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো, আলামত সংগ্রহ, ক্ষতিগ্রস্ত যানবাহন ও টায়ারের চিহ্ন পর্যবেক্ষণ, হ্যাডন ম্যাট্রিক্সের প্রয়োগসহ বিশ্বব্যাপী প্রচলিত তদন্ত পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিলো বাংলাদেশের প্রেক্ষাপটে এসব কৌশল কার্যকরভাবে প্রয়োগ করে সড়কে মৃত্যু ও গুরুতর আঘাতের ঝুঁকি কমানো।

কর্মশালা শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার বিপিএম-সেবা অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর গোলাম হোসেন, ট্রান্সপোর্ট কোঅর্ডিনেটর রেজাউর রহমান, সার্ভিলেন্স কোঅর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলী এবং ভাইটাল স্ট্রাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ