ঢাকা রাত ৩:১০, শুক্রবার, ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সংসদের বাজেট অধিবেশন ৭ জুন থেকে কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ও স্মারকলিপি তরুণ, ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা মাহাবুব হোসেন নয়ন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটি গঠনে তৃণমুল নেতাকর্মীদের মাঝে বাধভাঙ্গা উচ্ছ্বাস ময়মনসিংহে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষককে বহিষ্কার জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় মতিঝিল থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার ময়মনসিংহ মঞ্চের ধর্ষণবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নেত্রকোণার চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্ত:সত্ত্বার অভিযোগে শিক্ষক গ্রেফতার গাজীপুর জেলা হিসাবরক্ষণ অফিসে-‘ঘুষ সিন্ডিকেট’ বেপরোয়া বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন জুয়ার টাকা যোগাড় করতে ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা: চক্রের ০১ সদস্য গ্রেফতার ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আনন্দ মিছিল  ১২ জেলার নতুন পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী করতে হবে-এমপি ওয়াহাব আকন্দ নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার ময়মনসিংহে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষক হান্নান বহিষ্কার বিতর্কিত ওসি’রা পুনর্বহাল! ময়মনসিংহ রেঞ্জে নতুন বিতর্ক দুর্গাপুরে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেফতার পে স্কেলের জন্য বরাদ্দ হচ্ছে ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন এম এ এইচ মুহিম ময়মনসিংহে আরিফ খুনের ঘটনায় প্রধান আসামী সাগর গ্রেফতার, দুইদিনের রিমান্ড মঞ্জুর সমাজের প্রতিবন্ধী মানুষেরা প্রতিনিয়ত একটি যুদ্ধের মধ্যে তাদের জীবন পার করে পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী

সাবেক মুখ্য সচিব তোফাজ্জলের ফ্ল্যাট-প্লটের খোঁজে দুদক

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ২:২৮ পূর্বাহ্ণ 109 বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে ‘দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার’ করে বিপুল ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

কমিশনের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যম কে অনুসন্ধান শুরুর তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

তবে সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “দুদকের গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের ভিত্তিতে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।”

সেই প্রতিবেদনে, তোফাজ্জল হোসেন ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকায় বনানী, গুলশান, মিরপুর, দিয়াবাড়ি, পূর্বাচল, ‘বিসিএস অ্যাডমিন হাউজিং সোসাইটি’ ফ্ল্যাট ও প্লট, গ্রামের বাড়ি পিরোপজপুরের ভাণ্ডারিয়ায় বাড়ি ও জমি, কানাডা ও অস্ট্রেলিয়ায় ফ্ল্যাট থাকার তথ্য এসেছে।

জানা যায় অনুসন্ধানের জন্য উপপরিচালক মো. ফজলুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন, মুবাশ্বিরা আতিয়া তমা ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাকালে ২০২২ সালের ৭ ডিসেম্বর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল। ২০২৩ সালের ৪ জুলাই চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এরপর গত ২৬ জুন তার চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়। তবে একই বছরের ৭ আগস্ট তার নিয়োগ বাতিল করে সরকার প্রজ্ঞাপন জারি করে।

অতীতে তোফাজ্জল হোসেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দুদক যে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে, সংস্থার কর্মকর্তা বলেছেন সেখানে তোফাজ্জল হোসেন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তার পৈত্রিক বাড়িতে একটি চারতলা ভবন নির্মাণ করার তথ্য রয়েছে। এলাকায় অনেক জমির মালিক তিনি। এছাড়া ঢাকার মিরপুর-২ এ তার নামে একটি বাড়ি আছে এবং ‘প্রত্যাশা ভবন’ নামের একটি বাড়ি তিনি স্ত্রীর বাবার নামে করে দিয়েছেন বলে জানা যায়।

ঢাকার দিয়াবাড়িতে তোফাজ্জলের নামে একটি প্লট ও ফ্ল্যাট রয়েছে, যেটি সড়ক বিভাগ থেকে পাওয়া বলে অভিযোগ আছে। আরও জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং ‘বিসিএস অ্যাডমিন হাউজিং সোসাইটি’ এ তার নামে প্লট আছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন এবং তার সুপারিশেই পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যদের মনোনয়ন নির্ধারিত হত । এমনকি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রধান তার নির্দেশে নিয়োগ দেওয়া হতো। ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ তাকে দুবাইয়ে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তোফাজ্জলের ভাই জাকির হোসেন মিয়া কানাডায় স্থায়ী। তার নামে সেখানে জাকির বাড়ি কিনেছেন বলে স্থানীয়দের কাছ থেকে শোনা যায়। অস্ট্রেলিয়ায়ও তার নামে ফ্ল্যাট থাকার কথা শোনা যায়, যেখানে তার সন্তানরা বসবাস করেন। স্ত্রী আফরোজা খান ও সন্তানদের নামে ঢাকার বনানী ও গুলশান এলকায় তিনি ফ্ল্যাট কিনেছেন।

সাবেক এই মুখ্য সচিবের বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগটি হল—নিজের বাবার নামে একটি ‘অস্তিত্বহীন’ এতিমখানা দেখিয়ে সরকারি ‘অর্থ আত্মসাৎ’। বছর শুরুর আগে বরাদ্দ নেওয়া হলেও তখন এটির নিবন্ধন ছিল না। এতিমখানাটি ২০২৪ সালের জুনে নিবন্ধিত হয়।

প্রতিবেদনে স্থানীয় সমাজসেবা কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে ‘নিয়ম উপেক্ষা’ করে মাত্র কয়েক দিনের মধ্যে এতিমখানাটি নিবন্ধন দেওয়া হয়। এই এতিমখানার সভাপতি হিসেবে আছেন তোফাজ্জলের বড় ভাই মোয়াজ্জেম হোসেন মিয়া। স্থানীয়দের মতে, যেখানে এতিমখানা দেখানো হয়েছে, সেটি একটি মাদ্রাসার ভবন এবং সেখানে বসবাসকারী ছাত্ররা কেউই ‘এতিম নয়’।

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলায় আসামির তালিকায় নাম রয়েছে তোফাজ্জল হোসেন মিয়ার। তিনি আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবদের মধ্যে কামাল আবদুল নাসের চৌধুরী, আবুল কালাম আজাদ ও নজিবুর রহমান গ্রেপ্তার হয়েছেন। আহমেদ কায়কাউস দেশের বাইরে আছেন বলে খবর এসেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ