ঢাকা সকাল ১০:৫৮, শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

ময়মনসিংহে টিসিবি গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ণ 120 বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), default quality?

ময়মনসিংহে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর আঞ্চলিক কার্যালয়ের গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসানের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তুলেছেন স্থানীয় ডিলাররা।

অভিযোগে বলা হয়েছে, তিনি ডিলারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মালামাল আটকে রাখা এবং ডিও (ডেলিভারি অর্ডার) জটিলতা তৈরির মাধ্যমে হয়রানি করছেন।

সম্প্রতি জেলার একাধিক ডিলার এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুন মাসে যোগদানের পর থেকেই গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসান ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তিনি ডিলারদের মাল ইচ্ছাকৃতভাবে আটকে রাখা, গাড়িচালকদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা এবং অসদাচরণের মাধ্যমে পরিবেশ উত্তপ্ত করে তুলছেন।

বিশেষ করে মেসার্স আকিক এন্টারপ্রাইজের মালিক সাহিল আহমেদের সঙ্গে তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর আঞ্চলিক কার্যালয়ে সমঝোতা বৈঠকে তিনি এমন ঘটনা আর ঘটাবেন না বলে আশ্বাস দিলেও তিনি কথা রাখেননি বলে অভিযোগ রয়েছে।

ময়মনসিংহ সদরের ডিলার মিনহাজ উদ্দিন জানান, “গুদাম কর্মকর্তা সামান্য বিষয়েই ডিলারদের গালাগাল করেন। অনেকেই দূর-দূরান্ত থেকে মাল আনতে আসেন, অথচ আমাদের সঙ্গে অসহ্য আচরণ করা হয়। আমরা জেলা প্রশাসকের কাছে এর প্রতিকার চেয়েছি।”

হালুয়াঘাটের তামান্না এন্টারপ্রাইজের মালিক মোস্তফা কামাল অভিযোগ করেন, “প্রতিটি ট্রাক চালকের কাছ থেকে ৫০ টাকা এবং মাল লোডের সময় ২০০ টাকা করে আদায় করা হয়। তার সহকারী খায়রুল এসব কাজের দায়িত্বে থাকে। এভাবে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।”

নারী ডিলারদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী ডিলার জানান, গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসান তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, অযথা ডিও আটকে রাখেন এবং রাতের বেলায় ফোন দেন।

সানকিপাড়ার জান্নাত বীজ ভান্ডারের মালিক পিংকি বলেন, “আমি তার অফিসে গেলে তিনি আমার সঙ্গে অত্যন্ত মানহানিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে আমি মামলা করতে চেয়েছিলাম, পরে অফিস প্রধান তাকে ডেকে শাসিয়েছেন। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।”

টিসিবি ময়মনসিংহের অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ বলেন, “গুদাম কর্মকর্তার বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ এসেছে। এবার তাকে শেষবারের মতো সতর্ক করব। এসব নিয়ে সংবাদ প্রকাশ হলে প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ন হবে।”

তবে অভিযোগের বিষয়ে মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, “অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ