ঢাকা সকাল ৯:৪৬, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৮।৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২

ফুলবাড়ী বিএনপির গলার কাটা সাবেক জাপা নেতা সাহাজুল

ভ্রাম্যমাণ প্রতিবেদক, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে ফিরে।। আপডেটঃ শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ 236 বার পড়া হয়েছে

জাতীয় পার্টির সাবেক নেতা শাহাদৎ আলী সাহাজুল ফুলবাড়ীর বিএনপিতে অনুপ্রবেশ নিজের ঘটিয়েই ক্ষ্যান্ত হননি, রীতিমত পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদটিও কব্জা করে নিয়েছেন। তার যোগদানের পর থেকেই বিএনপিতে শুরু হয়েছে আভ্যন্তরীণ কোন্দল, নানা গ্রুপে বিভক্তি। সাহাজুল ও তার সাবেক জাপা সহযোগীদের দাপটে বিএনপির মূলধারার নেতাকর্মীরাসহ ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে পড়েছেন। নব্য বিএনপি খ্যাত সাহাজুল ও তার দাপুটে সহযোগীরা বেপরোয়া চাঁদাবাজি, দখলবাজিতে মেতে উঠেছে, তারা গোটা ফুলবাড়ী জুড়ে কায়েম করেছে ত্রাসের রাজত্ব। তাদের বিরুদ্ধে টু শব্দটি করারও উপায় নেই। অনেক ক্ষেত্রেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থকেরাও চরম হুমকির মুখে তটস্থ থাকতে বাধ্য হচ্ছেন। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনের মামলায় আসামি বানিয়ে পুলিশকে ব্যবহার করে চরম হয়রানির ধকলে ফেলা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

ফুলবাড়ীর বিএনপি গিলে খাচ্ছে সাহাজুল

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিএনপির মাথার উপর কালোমেঘ হয়ে দাঁড়িয়েছে, জাতীয় পাটির সাবেক সন্ত্রাসী বর্তমানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল। জাতীয় পাটি থেকে বিএনপিতে যোগ দেয়ার পর দলের কতিপয় জেলার নেতাকে ম্যানেজ করে পৌর বিএনপির সাংগঠনিক ও পরে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে, জাতীয় পাটি থেকে বিএনপিতে আসা নেতা-কর্মীদের সাথে নিয়ে দলের মধ্যে শুরু করেছে গ্রুপিং দ্বন্দ্ব। গত ৫আগষ্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ক্ষমতার পালা বদলের সাথে সাথে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে শুরু করেছে চাঁদাবাজি দখলবাজি। সাহাজুল ও তার বাহিনীর তাণ্ডবে এখন চাঁদাবাজি দখলবাজিসহ ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ফুলবাড়ী উপজেলা।

শুধু তাই নয় সাহাজুল বাহিনীর চাঁদাবাজির হাত থেকে রক্ষা পায়নি বিএনপি ঘরানার মানুসহ ছাত্রদলের সাবেক নেতা-কর্মীরাও। সাহাজুলকে চাঁদা না দেয়ায় বিষ্ফোরক মামলার আসামি হয়ে ঘরছাড়া হয়ে পড়েছে বিএনপির কর্মীসহ ছাত্রদলের সাবেক নেতা ও অরাজনৈতিক ব্যবসায়ী, সংখ্যালঘু জনগণ এবং শিক্ষককেরাও। সাহাজুলের দেয়া মিথ্যা মামলা ও সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মুখ খোলার সাহসও পায়না।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন বাজারের উপরে সাহাজুলে বাড়ি হওয়ায় কোন কথা বলার সাথে সাথে চকচকার একটি বাহিনী এসে দোকানে সামনে দাঁড়ায়, সাহাজুলের বাড়িটি কাঁচাবাজারে হওয়ায় এখনতো মানুষ কাঁচাবাজার করতে যেতে ভয় পায়।

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানায় দায়েরকৃত বিষ্ফোরক মামলার আসামি করা হয়েছে বিএনপির কর্মি ও পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়ার ছেলে আনোয়ারুল হককে, একই (বিষ্ফোরক) মামলার আসামি করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা বর্তমানে সরকারি চাকুরিজীবী গোলাম কিবরিয়া, সরকারি কলেজের সহকারী অধ্যাপক নজিবর রহমান, বিএম ইনস্টিটিউট এর অধ্যক্ষ সালেহ আহম্মেদ তুহিন ও অরাজনৈতিক ব্যবসায়ী মাসুদ রানাকে।

কথায় কথায় মামলা হয়রানি

ভুক্তভোগী বিএনপির কর্মী ও হামিদপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়ার ছেলে আনোয়ারুল হক অভিযোগ করে বলেন শাহাদৎ আলী সাহাজুলের সহযোগী ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিলের ভাই নুর আলম নুরুল্লার সাথে বিরোধ থাকায় তাকে এই বিষ্ফোরক মামলার আসামি করা হয়েছে। একইভাবে ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমানে সরকারি চাকুরিজীবী গোলাম কিবরিয়া, নজিবর রহমান ও অধ্যক্ষ সালেহ আহম্মেদ তুহিন বলেন সাহাজুলের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে তাদেরকে বিষ্ফোরক মামলার আসামি করা হয়েছে। এখানেই শেষ নয়, সাহাজুলের ছোট ভাই মানিক মণ্ডলের বিপক্ষে ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় অরাজনৈতিক ব্যবসায়ী মাসুদ রানাকে বিষ্ফোরক মামলার আসামি করা হয়েছে।

সাহাজুলের দেয়া বিষ্ফোরক মামলার আসামি বিএনপি কর্মী আনোয়ারুল জানান, তার পিতা জাকারিয়া ১৯৯১ সাল থেকে হামিদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী মাসুমা বেগম হামিদপুর ইউনিয়ন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। কেবলমাত্র সাহাজুলের গ্যাং সদস্য পার্বতীপুর আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিলের ভাই নুর আলম নুরুল্লার সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তাকে বিষ্ফোরক মামলার আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, মামলা দায়েরের সময় তার নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল সাহাজুল ও মামলার বাদি শাহেদ ইসলাম। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তাকে আসামি করা হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমানে সরকারি চাকুরিজীবী গোলাম কিবরিয়া অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে ৫ লাখ টাকার চাঁদা দাবি করে সাহাজুল। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায়, তাকে বিষ্ফোরক মামলার আসামি করা হয়েছে।

শ্যালককে বাঁচাতেও তিন মামলা

এদিকে শাহাদৎ আলী সাহাজুলের শ্যালক আদম ব্যবসায়ী আইয়ুব আলী বিদেশে শ্রমিক পাঠানোর টাকা নিয়ে মামলার জের ধরে বিষ্ফোরক মামলার আসামি করা হয়েছে দিনাজপুর সদর কোতোয়ালি থানার সালকিয়া বোয়ালমারী গ্রামের আব্দুল লতিফ, শাহাজাহান আলী, তৌফিকুলকে। তারা জানান, সাহাজুলের শ্যালক আইয়ুব আলী বিদেশে শ্রমিক হিসেবে পাঠানোর কথা বলে টাকা নিয়ে বিদেশ পাঠাতে তালবাহনা করায় আইয়ুব আলির নামে টাকা আত্মসাতের মামলা করা হয়। এই মামলার জের ধরে তাদেরকে বিষ্ফোরক মামলার আসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল জানান, আসামি যাকেই করা হোক মামলা তদন্ত করে তবেই ব্যবস্থা নেওয়া হবে। অযথা কারো আতঙ্কের কারণ নেই।

এদিকে মধ্য গৌরীপাড়া গ্রামের বাসিন্দারা জানান, পৌর এলাকার ৫নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বুলু আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে এলাকার মানুষকে জিম্মি করলেও তার নামে মামলা রুজুর ক্ষেত্রে বাধা দিয়েছেন সাহাজুল। অথচ সেখানে মোবারক হোসেন নামে এক নিরীহ কাঠ ব্যবসায়ীর নামে মামলা হয়েছে, অভিযোগ উঠেছে কানাহার পুকুর নামে একটি সরকারি পুকুর লিজের ৩ লাখ টাকা সাহাজুলকে দেয়ায় তাকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে। অপরদিকে কাঠ ব্যবসায়ী মোবারক চাঁদা না দেয়ায় তার নামে মামলা দেওয়া হয়েছে।

বিএনপির মূলধারার নেতা-কর্মীসহ ছাত্রদলের সাবেক নেতারা জানায় ৫ আগষ্টের দিনে হাসিনা সরকারের পতন হওয়ায় তারা যখন মিষ্টি বিতরণ করেন, ওই রাতে ফুলবাড়ী ডায়াবেটিক্স কেন্দ্র নামে একটি হাসপাতাল ভবন দখল করে পজিশন বিক্রি করে সাহাজুল, এরপরের দিন মানুষের লিজ নেয়া পুকুল দখল করে মাছ মারে নেয়। এছাড়া উপজেলার পশ্চিম এলাকা বলে পরিচিত সীমান্ত এলাকায় একাধিক মানুষের জমিদখল করে ধান কেটে নিয়ে আসে সাহাজুল বাহিনী, এরপর শুরু করে সংখ্যালঘু ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদাবাজি করা।

সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি ৫৮ জনের নাম উল্লেখ করে সাহাজুল তার বিশ্বস্ত অনুসারী যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলামকে বাদি করে একটি বিষ্ফোরক মামলা দায়ের করে চাঁদাবাজি শুরু করে। চাঁদার টাকা না দিলে গ্রেফতারের ভয়ভীতি দেখানো হচ্ছে।

বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা জানান, ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কয়েক দফা ক্ষমতার পালা বদল হয়েছে কিন্তু কোনোবারই এ রকম চাঁদাবাজির ঘটনা ঘটেনি। কিন্তু গত ২০২০ সালে বিএনপির মূলনেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে সভাপতির পদ থেকে সরিয়ে দিলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে উপজেলা বিএনপি। এই সুযোগ কাজে লাগিয়ে তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। অভিযোগ উঠেছে ত্রাসের রাজত্ব কায়েম করে সাহাজুল কোটি কোটি টাকা চাঁদা নিয়ে সেই চাঁদার একটি অংশ দিনাজপুরের কতিপয় জেলা নেতাদের ভাগ দেয়ায় বহাল তবিয়তে চলছে সাহাজুল বাহিনীর চাঁদাবাজি ও দখলবাজি।

ফুলবাড়ীর সচেতন মহল বলছেন, সাহাজুলের সন্ত্রাসী কর্মকাণ্ড নতুন নয়, ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক এমপি ও মন্ত্রী মরহুম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের ছোটভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সাথে গোপন আঁতাত করে ভূমিদখল, চোরাচালানের লাইনম্যান ও জুয়ার আসর বসিয়ে বাণিজ্য চালানোর অভিযোগ রয়েছে সাহাজুলের বিরুদ্ধে।

জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি
——–
এদিকে সাহাজুলের তাণ্ডবলীলায় জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি। কয়েকমাস পূর্বেও বিএনপির একচেটিয়া জনপ্রিয়তা থাকলেও ৫ আগস্টের পর সাহাজুল বাহিনীর তাণ্ডবে এখন তলানীতে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলেন, ছাত্রদলের সাবেক নেতা গোলাম কিবরিয়া ও নজিবর রহমানকে মামলার আসামি করা দুঃখজনক। এ ছাড়া আর কোন বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। এদিকে একইভাবে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মও: নবিউল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি আবুল বাশার।

উত্থাপিত অভিযোগসমূহের ব্যাপারে একাধিকবার যোগাযোগ করেও অভিখযুক্ত শাহাদৎ আলী সাহাজুলের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। ফুলবাড়ীতে অবস্থানকালে এই প্রতিবেদক তার মন্তব্য জানতে চাইলে তিনি দলীয় কার্যালয়, ব্যক্তিগত চেম্বার ও বাসায় যাওয়ার কথা বলে দফায় দফায় প্রতিবেদককে হয়রানি ও সময়ক্ষেপণ করেন। সর্বশেষ নিজের মোবাইল ফোনে প্রতিবেদকের নাম্বার ব্লক করে যোগাযোগ বন্ধ করে দেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ