ঢাকা সকাল ১১:৪৭, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান

সাবেক উপদেষ্টা ও আইজিপি এম আজিজুল হক ইন্তেকাল করেছেন

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ 172 বার পড়া হয়েছে

সাবেক আইজিপি এম আজিজুল হক (৮৪) বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) ভোর সাড়ে তিনটায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তিনি ১৯৬৫ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগদান করেন। পুলিশ একাডেমী থেকে প্রশিক্ষণ শেষে সহকারী পুলিশ সুপার, সিলেট; এসডিপিও, মৌলভীবাজার; অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ ও ঢাকা জেলা; পুলিশ সুপার, পাবনা ও এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান এবং ডিআইজি হিসেবে এপিবিএন; চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জ; স্পেশাল ব্রাঞ্চ; ডিএমপি, কমিশনার ও প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন।

মরহুম এম আজিজুল হক ২২ এপ্রিল ১৯৯৬ সালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন ।

তিনি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌ পরিবহন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ।

মরহুম এম আজিজুল হক ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর ফরিদপুর জেলার সদর থানাধীন ঝিলটুলি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন ।

মরহুমের জানাযা বুধবার বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে বাংলাদেশ পুলিশের পক্ষে সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ; বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান; বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এবং স্পেশাল ব্রাঞ্চের পক্ষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মরহুমকে গতকাল বাদ আছর রাজধানীর উত্তরায় কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুমের তিন ছেলের মধ্যে বড় ছেলে আসিফ আজিজ স্ট্যান্ডাড চাটার্ড ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, মেজ ছেলে হাসিব আজিজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান পুলিশ কমিশনার ও ছোট ছেলে ডা. তৌফিক আজিজ মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক :

সাবেক আইজিপি এম আজিজুল হকের মৃত্যুতে বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান আজ বুধবার এক শোক বার্তায় মরহুম এম আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ