ঢাকা রাত ৯:৩০, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৮।৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত! শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ ময়মনসিংহে ছেলের সামনে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ আসামিদের বাড়ি-ঘর ভাংচুর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে একজন গ্রেফতার

সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা: প্রধান উপদেষ্টা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ণ 274 বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে ১৫টি কমিশন গঠন করেছে তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শিগগিরই তাদের রিপোর্ট দেবে। এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে। এর মধ্যে দিয়ে দেশে নির্বাচনের একটি আবহও তৈরি হবে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এসব কথা বলেন।

রিপোর্টের প্রতিক্রিয়া কী হবে সে বিষয়ে সচেতন থাকার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা, যাতে করে শান্তিপূর্ণভাবে সংস্কারের কাজ সম্পন্ন করা যায়।

ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের ১৯ জন কর্মকর্তা বক্তব্য দেন।

কনফারেন্সর সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, কর্মকর্তাদের বক্তব্য ও মতামত আগামী দিনে সরকারকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা আমার জন্য প্রথম সুযোগ ছিল আপনাদের সঙ্গে কথা বলার। অনেক কিছু শিখলাম, অনেক বিষয়ে নিজেকে অবহিত করলাম। এটা আমাদের কাজে সহায়ক হবে।’

প্রধান উপদেষ্টা আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়ে বলেছেন, ‘সামনেই রমজান আসছে , রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু বাজারমূল্য নয়, জিনিসপত্র আনা নেওয়া আরও কীভাবে সহজ করা যায় সে বিষয়েও কাজ করবেন।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি জানান শিগগিরই প্রধান উপদেষ্টা বাকি চার বিভাগের ৩৩টি জেলার কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ