ঢাকা , , ,
শিরোনাম:
দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ‎​ভাঙ্গায় থানাসহ সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর, ডিবি পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ‎ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে পুলিশ সুপারের কাছে আবেদন টুঙ্গিপাড়ায় মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি ধান-চাল সংগ্রহে অনিয়ম বরদান্ত করা হবে না : খাদ্য মন্ত্রী দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯ ভাব তরঙ্গে বাউল গানে মুখরিত জয়নুল উদ্যান ‎সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন রাজধানীর পরিচ্ছন্নতা গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি বারেক, সম্পাদক হাবুল দুর্গাপুর ‎সীমান্তে বিজিবির অভিযান, ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক

ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক আটক

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১:৪৮ পূর্বাহ্ণ 261 বার পড়া হয়েছে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আলোচিত-সমালোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজিবি। তিনি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেন। বর্তমানে ক্যাম্পে তাদের হেফাজতে রেখেছেন।

আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে দনা বিজিবি কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগীতায় তিনি সিলেটের কানাইঘাটে এসে পৌঁছান। সেখানে রাত ৯টা পর্যন্ত তিনি ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে বিজিবির কাছে খবর আসে চার/পাঁচজন লোক অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে।

খবর পেয়ে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে বাকিরা মানিককে রেখে পালিয়ে যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিনসহ এলাকার আরো অনেকে জানিয়েছেন, দনা পাতিছড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলের দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

পরে তাকে দনা বিজিবির সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান। সাদ্দাম হোসেনের বসতবাড়িটি বাংলাদেশ-ভারতের সীমান্তঘেঁষা।

সে ভারতে অবৈধভাবে বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করে থাকে বলে জানা গেছে।

এদিকে বিজিবির সদস্যদের হাতে আটকের পর বিচারপতি শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছেন অনেকে।

ভিডিওতে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে বিষণ্ন অবস্থায় কলাপাতায় শুয়ে থাকা অবস্থায় কথা বলতে দেখা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দনা বিজিবি ক্যাম্পের হেফাজতে থাকা দেশের সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে দেখতে শত শত মানুষ ক্যাম্পের পাশে ভিড় করছেন।

আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন।

২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি।

শেখ হাসিনা সরকার পতনের আগে কোটাবিরোধী আন্দোলন নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আলোচনার একপর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালকের ওপর চরম ক্ষিপ্ত হয়ে উঠেন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার সঞ্চালকের ওপর ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন।

এখানেই শেষ নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে সঞ্চালককে প্রকাশ্যে অযোগ্য ভাষায় গালি দেন বিচারপতি মানিক।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছিলেন এ বিষয়ে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ