ঢাকা বিকাল ৩:২৭, রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন নান্দাইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও সাইবার অপপ্রচারের অভিযোগ দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা ময়মনসিংহ সদরের মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ ফুলবাড়িয়া উপজেলায় মালঙ্গী খাল পরিদর্শন করলেন ইউ এনও শহীদুল ইসলাম সোহাগ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে, বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে  রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন রাজধানীতে অপহরণ, আত্মসাৎ ও মাদক মামলায় পৃথক তিন অভিযানে ছয়জন গ্রেফতার : অপহৃত ব্যাক্তি উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ  কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

মসিক মেয়র ও সাবেক এমপির গ্রেফতার দাবিতে বিক্ষোভ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ২:২৪ পূর্বাহ্ণ 181 বার পড়া হয়েছে

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘাত ও সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিটি মেয়র ইকরামুল হক (টিটু) ও সদ্য সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমানের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে সিটি করপোরেশন কার্যালয়ে যান। এ সময় সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক কার্যালয়ে ছিলেন না।

পরে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করে তাদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। সেইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্র বাদী হয়ে আওয়ামী লীগ নেতাদের নামে মামলা করে আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। পরে মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দাবির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ ও ২০ জুলাই সহিংসতার ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এর মধ্যে এক শিক্ষার্থী আছেন। এসব ঘটনায় সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হকসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তারা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, অন্তত ৩০ জনের দল নিয়ে তারা রবিবার জেলা প্রশাসক কার্যালয় থেকে পুলিশ সুপারের কাছে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা সম্পর্কে জানতে চান। সেই সঙ্গে আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের কেন গ্রেফতার করা হচ্ছে না, সে বিষয়ে জানতে চান।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‌ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হবে। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী এসে তাদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় সিটি কার্যালয়ের দোতলায় সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

সিটি করপোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে লোকজন এসে সিটি করপোরেশনে প্রবেশ করে কর্মকর্তাদের বের হয়ে যেতে বলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তাকে কয়েকজন মিলে লাঞ্ছিত করেন। আমাকেও লাঞ্ছিত করার মুহূর্তে অন্য সহকর্মীরা এসে রক্ষা করেন। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, চিনতে পারিনি।

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার বলেন, আমাদের দলীয় কোনও লোক সেখানে (সিটি করপোরেশন) যায়নি। সেখানে ছাত্র-জনতা গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ