ঢাকা রাত ২:৩৩, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান

ময়মনসিংহে শম্ভুগঞ্জ সেতুর শতকোটি টাকার দরপত্রে ‘সমাঝোতা’! রাজস্ব হারাচ্ছে সরকার

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ২৪ জুন, ২০২৪, ১:৩১ অপরাহ্ণ 249 বার পড়া হয়েছে

ময়মনসিংহে নেগোসিয়েশন ও সমাঝোতার মাধ্যমে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত শম্ভুগঞ্জ সেতুর প্রায় শতকোটি টাকার টোল ইজারা প্রক্রিয়ার চূড়ান্ত করার অভিযোগ উঠেছে।

সেই সঙ্গে দরপত্র জমায় বাঁধা দিয়ে সিডিউল ছিনিয়ে নেওয়ারও ঘটনা ঘটেছে। এর ফলে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইতোমধ্যে ইজারা প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্যে একটি তুলনামূলক বিবরণী (সি.এস) প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ সড়ক ভবনের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন।

রোববার (২৩ জুন) দুপুরে নিজ দফতরে এসব তথ্য জানান খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন।

এর আগে গত ২৭ মে ময়মনসিংহ সড়কভবনের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র দাখিলে বাধা ও সিডিউল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ২৯ মে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী মেসার্স সৌরভ ব্রিকসের স্বাত্ত্বাধিকারি মো: মাহাবুবুল হক। একই দিনে ঘটনাটি অবহিত করে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এসব অভিযোগের তদন্ত করে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়নি বলে জানিয়েছেন এই ভুক্তভোগী।

এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখনো ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র জানায়, একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রনে বিগত ১৪ বছর ধরে শম্ভুগঞ্জ সেতুর ইজারাদার হিসাবে টোল আদায় করছেন মেসার্স মোস্তফা কামাল। তবে এই ইজারার মূল নিয়ন্ত্রক হিসাবে কাজ করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাবেক কাউন্সিলর মো: এমদাদ।

সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, শম্ভুগঞ্জ সেতুর ইজারা মেয়াদের তিন বছরে প্রায় দেড় শত কোটি টাকা টোল আদায় হয়।

কিন্তু একটি প্রভাবশালী চক্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে গোপন সমঝোতা করে টানা ১৪ বছর ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কম টাকায় ইজারা নিয়ে আসছে। এ কারণেই সিন্ডিকেটকে খুশি রাখতে চলতি দরপত্র অষ্টম দফা আহবান না করেই তড়িগড়ি করে চুড়ান্ত করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ। এমন অভিযোগ ভুক্তভোগীসহ একাধিক ঠিকাদারের।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার জানায়, বর্তমান সরকার সব ধরনের টেন্ডার ইজিপি করলেও কর্তৃপক্ষ এই সেতুর ইজারা ম্যানুয়েলি করেছেন। মূলত সিন্ডিকেটকে সমঝোতা বা নেগোসিয়েশনের সুযোগ দিতেই তারা এই প্রক্রিয়া বহাল রেখেছেন।

সড়ক ভবন সূত্র জানায়, গত বছরের ২১ নভেম্বর প্রথম দফায় এই সেতুর ইজারা দরপত্র আহবান করা হয়। এরপর চলতি বছরের ৯ মে সর্বশেষ সপ্তম দফায় দরপত্র আহবান করা হয়। এতে ১৫ জন ঠিকাদার সিডিউল ক্রয় করলেও কেউ শেষ পর্যন্ত সিডিউল জমা দেয়নি।

এদের মধ্যে মেসার্স সৌরভ ব্রিকসের স্বাত্ত্বাধিকারি মোঃ মাহাবুবুল হক ছাড়া সবার সাথেই মেসার্স মোস্তফা কামালের সমঝোতা ও নেগোসিয়েশন হওয়ায় কেউ টেন্ডার ড্রপ করেনি। কিন্তু মাহাবুবুল হকের সাথে সমঝোতা না হওয়ায় তিনি টেন্ডার ড্রপ করতে গেলে তাকে বাধা দেয় সন্ত্রাসীরা।

ঠিকাদার মো: মাহাবুবুল হক বলেন, গত ২৭ মে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সপ্তম দফায় দরপত্র দাখিলের শেষ সময় ছিল। ওই নির্ধারিত সময়ের আধাঘন্টা আগে পার্টনারদের সাথে নিয়ে আমি নির্বাহী প্রকৌশলীর কক্ষে দরপত্র জমা করতে যাই। এ সময় নির্বাহী প্রকৌশলীর অনুপস্থিতিতে ১০/১২ অজ্ঞাত সন্ত্রাসী আমাদের টেন্ডার জমায় বাধা দিয়ে দরপত্র ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আমি সড়ক কর্তৃপক্ষ এবং থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু আমাদের অভিযোগ তদন্ত না করেই রহস্যজনক কারণে কর্তৃপক্ষ ইজারা প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্যে সি.এস প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি।

অথচ এর আগে বিগত ইজারা অষ্টম আহবানে করার নজির রয়েছে। মাহাবুবুল হক আরও বলেন, এ ঘটনায় গত ১১ জুন মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হলে আমাদের অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। কিন্তু নির্বাহী প্রকৌশলী আমাদের অভিযোগ তদন্ত না করে আগামী ৩০ জুন চলতি ইজারার মেয়াদ শেষ হবে কারণ দেখিয়ে অভিযোগ বিবেচনা করার আইনগত সুযোগ নেই বলে নিষ্পত্তি করা হল মর্মে একটি চিঠি দিয়েছেন। অথচ এর আগে এই ইজারার মেয়াদ শেষ হবার পর একাধিকবার সড়ক ভবন থেকে খাস আদায়ের নজির রয়েছে। টেন্ডারে সমাঝোতা ও নেগোসিয়েশনের সত্যতা স্বীকার করেছেন মেসার্স মোস্তফা কামাল এন্টাপ্রাইজের প্রভাবশালী অংশীদার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ এমদাদ।

তিনি বলেন, ঠিকাদারি কাজে সব জায়গাতেই নিকু (নেগোসিয়েশন) হয়, আমরাও করেছি। যাদের বিডি জমা ছিল, তাদের সবার সাথে আমাদের নিকু হয়েছে। এখন কেউ সংক্ষুব্ধ হয়ে অভিযোগ করতেই পারে। এতে কিছু যায়-আসে না। তবে টেন্ডার জমায় কাউকে বাঁধা দেওয়া হয়নি। সড়কের জরিপ রিপোর্টেই ৫৬ কোটি ৩৮ লাখ টাকার টেন্ডার দেওয়া হয়েছে ।

অভিযোগ উঠেছে, ময়মনসিংহ সড়ক ভবনের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন ও সহকারি বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমানরা এই টেন্ডার পাইয়ে দিতে সুবিধাভোগী সিন্ডিকেটের কাছ থেকে কমপক্ষে ৫/৭ কোটি টাকা উৎকোচ গ্রহন করেছেন।

এ কারণেই তারা রি-টেন্ডারে অনাগ্রহ দেখিয়ে সপ্তম দফার আহবানে টেন্ডার চূড়ান্ত করার কারসাজি করছেন। যদিও এর আগে ৮ থেকে ৯ দফা টেন্ডার আহবানের নজির রয়েছে।

এবিষয়ে ময়মনসিংহ সড়ক ভবনের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ইজারা প্রক্রিয়ার একটি তুলনামূলক বিবরণী (সি.এস) প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে। এখন তারা যে সিদ্ধান্ত দিবে, আমরা সেমতে ব্যবস্থা গ্রহন করব। আর হাইকোর্টের নির্দেশনা মেনে অভিযোগ নিষ্পত্তি করেছি। তবে টেন্ডার জমায় বাঁধা দেওয়ার কোন প্রমাণ পাওয়া যায়নি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ