ঢাকা রাত ১২:৩৯, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে যাত্রী সেজে অটোচালককে ডেকে নিয়ে মারধর, গাড়ি ও মোবাইল ছিনতাই এবং ২০০০ টাকা মুক্তিপণের অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩, মামলা ৪৭ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মোহাম্মদ কামরুল হাসান ‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন

ইটভাটায় পুড়িয়ে লাশ নিশ্চিহ্ন করেও ফাঁসি থেকে রেহাই মেলেনি

এমপি আজিম হত্যার বিচার নিয়ে আগাম শঙ্কা কেন?

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৫:৫১ অপরাহ্ণ 213 বার পড়া হয়েছে

এমপি আনোয়ারুল আজিম আনারের নৃশংস হত্যাকাণ্ড (!) ঘিরে তদন্ত ভ্রমণ, খালে বিলে জেলে নামানো, ডুবুরি ডোবানো, কুকুর দিয়ে মাংস খণ্ড তল্লাশিসহ অনেক কিছুই করা হলো। কিন্তু ধৃত আসামিদের দেয়া জবানবন্দির সূত্রে কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধারকৃত রক্তমাখা জামা কাপড় ও মেঝেতে থাকা ছোপ ছোপ রক্ত মিললেও সেসবের ডিএনএ টেস্ট হলো না। ফলে প্রাপ্ত রক্ত এমপি আজিমেরই কি না সেটাও নিশ্চিত করা গেল না এখনও।

অপরদিকে আসামিরা অভিন্ন জবানবন্দিতে হত্যাকাণ্ডের সকল বিষয় ফুটিয়ে তুললেও এখন পর্যন্ত তা কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করানো সম্ভব হলো না। তাছাড়া হত্যার মূল পরিকল্পনাকারী শাহীন যুক্তরাষ্ট্রে ‘ধরা ছোঁয়া’র বাইরে থাকায় হত্যাকাণ্ডের মোটিভও নাকি নিশ্চিত করা যাচ্ছে না।

এতসব অনিশ্চিত কাণ্ড শেষে বলা হচ্ছে, এমপি আজিমের মৃতদেহ কিংবা দেহের অংশ বিশেষ উদ্ধার না হলে এ হত্যাকাণ্ডের আইনি ভাবে প্রমাণ করাই কঠিন হবে। বিচার প্রাপ্তিও হবে আরো অনিশ্চিত। এ ধরনের অবাস্তব কথাবার্তা কেন বলা হচ্ছে? সেসব ফলাও প্রচার করে কেউ কি আসামিদের খালাস দিতে চান? তাদের কি জানা নেই যে, হত্যাকাণ্ডের পর লাশের অস্তিত্ব মেলেনি অথচ আসামিদের স্বীকারোক্তিতেই কঠোর বিচারের বহু নজির এদেশে রয়েছে।

২০১২ সালের ৫ এপ্রিল বগুড়া কাহালু পাইলট উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র নাইমকে অপহরণ করে দুর্বৃত্তরা ৫ লাখ টাকা মুক্তিপণ চায়। এরপর ৯ এপ্রিল মুক্তিপণের ৫ লাখ টাকাও নেয় আসামীরা। কিন্তু ভিকটিম আসামীদের চিনে ফেলায় নাইমকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং ইটভাটার আগুনে ভস্মিভূত করা হয় লাশ। স্কুল ছাত্র নাইমের জামা কাপড়, রক্ত পাওয়া দূরের কথা- লাশ পোড়া একমুঠো ছাইও পায়নি পুলিশ। অথচ ওই মামলায় দুই আসামির ফাঁসিসহ অন্য আসামিদের ১৭ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত।

সব লাশ নিশ্চিহ্ন করেও কিন্তু কুখ্যাত খুনি এরশাদ শিকদারের রেহাই মেলেনি। তার এক সহযোগী নূরে আলমের মতে, এরশাদ শিকদার কমপক্ষে ৬০টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে তিনি ২৪টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। নূরে আলম জানিয়েছিলেন, কুখ্যাত খুনি এরশাদ শিকদার তার রাজত্বকালে রূপসার যুবলীগ কর্মী খালিদ, দৌলতপুরের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর ফটিক, সোনাডাঙ্গার ইনসাফ, কামাল, খালেক, সেনহাটির টাক আজিজ সহ ২৪ জনকে হত্যা করে জমাট সিমেন্টের বস্তায় বেঁধে ভৈরব নদে ফেলে দেন। এর মধ্যে শুধু খালিদের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্য কারো লাশ পাওয়া যায়নি। কিন্তু আদালত ওই ২৪টি হত্যাকাণ্ডের ব্যাপারেই দোষী সাব্যস্ত করে এরশাদ শিকদারের ফাঁসির দিয়েছিলেন। তাহলে কি দাঁড়ালো? লাশবিহীন শুধু সাক্ষীর ভিত্তিতে অন্যদের ফাঁসির রায় হলেও এমপি আজিমের ক্ষেত্রে উল্টোটা হওয়ার শঙ্কা কেন?

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ