ঢাকা দুপুর ১:৩৫, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: ডিসি ময়মনসিংহ নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নিরাপদ খাদ্য নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে- খাদ্যমন্ত্রী ‎ময়মনসিংহে বালুবাহী ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  নিহত ২ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায়  জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি, এলএসডি ইনচার্জ বরখাস্ত 

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি।। আপডেটঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৮:৩৪ অপরাহ্ণ 412 বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রী’র বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বাড়ি দখল ও হয়রানির অভিযোগ করেছেন আছমত আলী নামে এক কলেজ শিক্ষক। এমনকি স্ত্রী ও তার প্রভাবশালী স্বজন ও স্থানীয় চেয়ারম্যানের হুমকি-ধামকি কারণে নিয়মিত কলেজ করতে পারছেন না বলেও অভিযোগ করেন ওই শিক্ষক।

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের হিমালয় বিনোদন পার্কে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তেঁতুলিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আছমত আলী।

এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৫ সালে রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী হাসনা এলাকার নুরুল ইসলামের মেয়ে নুরবানুকে বিয়ে করেন কলেজ শিক্ষক আছমত আলী। বিয়ের পর ২০০৭ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করে নুরবানু। চাকরি হওয়ার পর থেকেই স্বামীর অবাধ্য হতে শুরু করে নুরবানু। এ নিয়েই সংসারে অশান্তির শুরু। এক পর্যায়ে স্ত্রী নুরবানুর ঘন ঘন বিচার শালিস ও মামলার জর্জরিত হয়ে পড়েন ওই কলেজ শিক্ষক। এমনকি তার পরিবারের লোকজন সময় অসময়ে লাঞ্ছিত করতো তাকে। তেঁতুলিয়া বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাথে জমি কিনে বাড়ি করে বসবাস করতেন আছমত। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সংসারে অশান্তি চরম আকার ধারণ করলে ২০২১ সালের ১৮ অক্টোবর কাজীর মাধ্যমে স্ত্রী নুর বানুকে তালাক দেন তিনি। তালাক কার্যকরের পরে অন্যত্র বিয়ে করলেও তার ঘরবাড়ি দখল করে রাখে তালাকপ্রাপ্ত স্ত্রী নূরবানু। পরে বাড়িতে উঠতে গেলে নুরবানুর লোকজন তাকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে শালিসের মাধ্যমে বাড়িটি তালাবন্ধ রাখা হয়। কিন্তু গত ৬ ডিসেম্বর তাকে আবারো ওই বাড়িতে তুলে দেন স্থানীয় চেয়ারম্যান।

আছমত আলী বলেন, আমি নুরবানুর মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তাকে তালাক দেই। তালাক দেয়ার পরও তার নির্যাতন থেকে আমি মুক্তি পাচ্ছি না। আমার বাড়ি এখন সে দখল করে রেখেছে। আমাকে আমার বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমি শিক্ষক সমিতি (কাল্ব) থেকে ঋণ নিয়ে বাড়ির জমিটি কিনেছি। সে একের পর এক মিথ্যে বলে শালিস ও মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। বাড়িসহ জমিটি তাকে লিখে দেয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি তার প্রভাবশালী আত্মীয় স্বজনদের দ্বারা আমাকে হুমকি ধামকি দিচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও আমি সুবিচার পাচ্ছি না।

গত ৬ ডিসেম্বর অবৈধভাবে আমার বাড়িতে আমার স্ত্রীকে তুলে দিয়েছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। পরে তার কাছে বিষয়টি জানতে চাইলে আমাকে গাছে ঝুলিয়ে মারধরের হুমকি দেন। আমার কাছে এর কল রেকর্ড আছে। নিজের ঘরবাড়ি থাকতেও আমাকে এখন পঞ্চগড়ে মানুষের বাড়িতে থাকতে হচ্ছে। তাদের হুমকির কারণে নিয়মিত কলেজ করতে পারছি না। বাড়িটি আমি আমার সন্তানদের নামে অছিয়তনামা করে দিতে চাচ্ছি সেটাতেও তারা রাজি হচ্ছে না। আমি তাদের এই নির্যাতন থেকে মুক্তি চাই। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে নুরবানু বলেন, আমার স্বামী বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার উপর নির্যাতন করতো। আমি চাকরি করে যে টাকা পেতাম সব টাকা নিয়ে নিতো সে। আমার টাকা দিয়েই সে নিজের নামে ৫ শতক জমি কিনে বাড়ি করেছে। আমাকে বাড়ি থেকে বের করে দিতে ব্যর্থ হয়ে সে আরেকটি বিয়ে করে পঞ্চগড়ে থাকে। আমার সন্তানদের কথা চিন্তা করে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাকে তার বাড়িতে উঠিয়ে দিয়েছে। আমার সন্তানদের তো ভবিষ্যত আছে। সেটাও তো দেখতে হবে। সে আমার নামে মিথ্যে বলে বেড়াচ্ছে।

তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী বলেন, ওই কলেজ শিক্ষককে কোন ধরনের হুমকি ধামকি দেয়া হয়নি। তাদের বিষয়টি নিয়ে দশ বারেরও বেশি শালিসে বসা হয়েছে। সব শেষ বাড়ি সহ জমিটি দুই সন্তানের দানপত্র করে দেয়ার সিদ্ধান্ত হলেও আছমত তা মানেনি। এমনকি সন্তানদের কাপড় চোপড়ও বের করে দেয় নি। পরে ইউপি সদস্যদের নিয়ে আমরা সন্তানদের তার বাড়িতে তুলে দেই।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ