ঢাকা সকাল ১১:৫৮, শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন দুর্নীতিবিরোধী বিতর্কে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন, রানার আপ বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় দুর্গাপুরে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৭৯ জন গ্রেফতার মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ  শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন,মরিচ বীজ ও সার বিতরণ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ট্রাফিক পুলিশের হাতে আটক যুবক স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত পথ পাঠাগারের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী পেল হতদরিদ্র পরিবারের ২ শিক্ষার্থী ডেপুটি স্পিকারের নির্দেশনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে খাবার বিতরণ। শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব : স্বরাষ্ট্রমন্ত্রী আইসিএপিপির স্থায়ী কমিটির হলেন ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপি”এর স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা; ২৩ জুন মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাস্তা অবরোধ না করে আদালতে এসে কথা বলুন, কোটা আন্দোলনকারিদের স্বরাষ্ট্রমন্ত্রী

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ 207 বার পড়া হয়েছে

রাস্তা অবরোধ না করে প্রধান বিচারপতির পরামর্শন মেনে আদালতে এসে কথা বলতে কোটা বিরোধী আন্দোলনকারিদের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

শনিবার (১৩ জুলাই ) বিকাল সোয়া ৪টার দিকে মুক্তিযুদ্ধ পুলিশ: ময়মনসিংহ জেলা গ্রন্থের মোড়ক উন্মোচন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপর বিচার বিভাগ থেকে বার্তা আসছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্ররা। তাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত করেছে। ছাত্রদের বলা হয়েছে তারা যেন তাদের কথা উচ্চতর আদালতে বলে। তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে। কাজেই আমি মনে করি তাদের অপেক্ষা করা উচিত, আন্দোলন থামানো উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব জায়গাতেই কোটা রয়েছে। যেমন আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠির জন্য কিছু কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে। এই নৃগোষ্টিদের কোটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা কোনদিন মূল ¯্রােতের একত্রিত হতে পারবে না। তাই রাস্তাঘাট বন্ধ না করে আপনারা (আন্দোলকারিরা) কোর্টে এসে আপনাদের কথা বলুক। রাস্তাঘাট বন্ধ করলে লাভ কি হবে আমি জানি না, এতে দুর্ভোগ বাড়বে জনগণের। আমি মনে করি আপনারা প্রধান বিচারপতির পরামর্শ মত আদালতে এসে আপনাদের কথা বলুন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধের জাদুঘর নির্মাণ এবং মুক্তিযুদ্ধ পুলিশ: ময়মনসিংহ জেলা গ্রন্থের মোড়ক উন্মোচন করায় জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে সিটি করপোরেশন, উপজেলাসহ সব নির্বাচনে পুলিশ নিরপক্ষে দায়িত্ব পালন করেছে। কারো পক্ষে পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। আমাদের পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম। তারা তাদের কর্মদক্ষায় প্রমাণ করেছে।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ এবং ডিএমপির অতিরিক্ত ডেপুটি কমিশনার মাহমুদা আফরোজ লাকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য কৃষিবিদ ড. নজরুল ইসলাম, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, বীরমুক্তিযোদ্ধা ম. হামিদ ও আব্দুর রব।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ-৮ (ঈশ^রগঞ্জ) আসনের সংসদ সদস্য মাহমুদুল হাসান সুমন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান আনিস, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াহেদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ পুলিশ লাইন্সে এসে জেলা পুলিশের ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং জেলা পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করেন। এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিশাল এই কর্মযজ্ঞ সুন্দর ভাবে উপস্থাপন এবং সংরক্ষণের জন্য জেলা পুলিশের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উন্নয়ন প্রকল্পগুলো হল- ময়মনসিংহ পুলিশ লাইন্সে ষষ্ঠ তলা ভিত বিশিষ্ট পুলিশ ব্যারাক ভবনের দ্বিতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ঊর্ধ্বমূখীকরণ, পাগলা থানাধীন পাঁচবাগ তদন্ত কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন, নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ি ভবনের চতুর্থ তলা হতে ষষ্ঠ তলার নির্মাণ কাজ, নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণ কাজ, পাগলা থানা ভবনের দ্বিতীয় তলার আংশিক এবং তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণের (সিভিল, স্যানিটারী ও বৈদ্যুতিকসহ) অতিরিক্ত কাজ, পাগলা থানায় ষষ্ঠ তলা ভিতের প্রথম তলা অফিসার ইনচার্জ কোয়ার্টার এবং ষষ্ঠ তলা ভিতের তৃতীয় তলা ডরমিটরি ভবন নির্মাণ, গৌরীপুর থানা ভবনের দ্বিতীয় তলার আংশিকসহ তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণ কাজ, ফুলপুর থানা ভবনের দ্বিতীয় তলার আংশিকসহ তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণ কাজ, ফুলবাড়ীয়া থানা ভবনের দ্বিতীয় তলার আংশিকসহ তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণ কাজ, হালুয়াঘাট থানা ভবনের দ্বিতীয় তলার আংশিকসহ তৃতীয় ও চতুর্থ তলা এবং নান্দাইল থানা ভবনের দ্বিতীয় তলার আংশিকসহ তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণ কাজ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ