ঢাকা রাত ১০:৩৬, শনিবার, ৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭ সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ শ্রীবরদীতে রহস্যজনকভাবে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ জুলাই গণঅভ্যুত্থানের অপরাধীদের বিচার বাংলাদেশে হবে-নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জুলাই স্মৃতি জাদুঘর হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহ সিটির প্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রম দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ  অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও  মানুষের সেবার পথে বাধা কেন? ফুলবাড়ীয়ায় এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত

নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল।

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ 43 বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় উপজেলা প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েক হাজার মানুষ সরকারের গেজেট অনুযায়ী দ্রুত উপজেলা সদর দপ্তর নির্মাণের দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্র কান্দিপাড়া-সংলগ্ন নয়াবাড়ি মৌজায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত আটটি ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার ঘোষিত উপজেলা বাস্তবায়ন কার্যক্রম পেছানোর যেকোনো ষড়যন্ত্র গণমানুষের আন্দোলনের মাধ্যমে নস্যাৎ করে দেওয়া হবে। গুটিকয়েক মানুষের ভুল তৎপরতার কারণে দক্ষিণ গফরগাঁওয়ের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হোক, এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না। গেজেটভুক্ত জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতেই উপজেলা সদর দপ্তর স্থাপন করতে হবে।

আয়োজকদের দাবি, ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণ নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে ওই গোষ্ঠী হাইকোর্টের দ্বারস্থও হয়েছে। এতে সরকারের সিদ্ধান্তে পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও উন্নয়ন কার্যক্রমের গতি মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, সরকারের গেজেটভুক্ত সিদ্ধান্ত অনুযায়ী জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপন এবং প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। একটি মহল বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে জনগণ এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে এবং উন্নয়নবিরোধী যেকোনো তৎপরতার জবাব গণআন্দোলনের মাধ্যমে দেওয়া হবে।

তারা আরও বলেন, দক্ষিণ গফরগাঁও উপজেলার মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় আট ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে জড়িত। তাই এ বিষয়ে কোনো ধরনের গোপন তৎপরতা বা বিভ্রান্তি নয়, বরং সরকারের সিদ্ধান্ত, আইন এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত উপজেলা বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও দাবি জানান, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা নামকরণের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, দাবি মোদের একটাই, গেজেটভুক্ত জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতে উপজেলা চাই, গেজেটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না, সরকার নির্ধারিত স্থানেই উপজেলা গড়তে হবে, গেজেট যেখানে, উপজেলা সেখানেই এবং দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত করা চলবে না

এদিকে সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রস্তাবিত সদর দপ্তরের স্থান পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা। পরিদর্শনকালে তারা স্থানীয় জনগণের মতামত গ্রহণ করেন এবং দ্রুত উপজেলা স্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন বলে আয়োজকরা দাবি করেন।

আন্দোলনকারীরা জানান, গেজেটভুক্ত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতেই স্থাপনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের বিকল্প নেই। আদালতে মামলা দায়েরের কারণে উন্নয়ন কার্যক্রম বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। সরকারের ঘোষিত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় দক্ষিণ গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণকারী হাজারো জনতা প্রধানমন্ত্রী তারেক রহমান, সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ