ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে (২৭ জুলাই) রাত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের সহযোগীতায় যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেইট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড, মেছুয়া বাজার এবং ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ১।পারভেজ (২৫),২। রফিকুল ইসলাম (৩৫), ৩। মোঃ আহাদ (২০)
৪। মোঃ সাগর @ হৃদয় হোসেন (২৩), ৫। মোঃ বাপ্পি (৪৯), ৬। মোঃ আমিরুল (৩৫),৭। মনিরুজ্জামান @ মনির (৩৮),৮। রিপন চন্দ্র দে (৩৪),। ৯।মো: বিপুল মিয়া (৩০)১০।মো: সবুজ মিয়া (২৫)
পুলিশ সুত্র জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে তথ্য রয়েছে।
নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য