ঢাকা ভোর ৫:৫২, রবিবার, ১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে বসতঘর থেকে বিপুল পরিমান ভারতীয় পন্য উদ্ধার দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান, ১২টি গরু সহ আটক ২ ‎মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১ নজরুল বর্ষে ময়মনসিংহে লোকজ সাংস্কৃতিক মেলায় পালাগান পরিবেশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত বিমান বাহিনীর নিহত সাবেক পাইলট তাহসিফ সাউরির লাশ ঘিরে হাজারো প্রশ্ন জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি ৩ কর্মকর্তা ( তোফাজ্জল-নাহিদা বারিক- রকিবুর) এবার ওএসডি কিসমত সেতু মোড় উদ্বোধন দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি, থানায় মামলা ‎বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের লিফলেট বিতরণ সমাজকল্যাণ মন্ত্রী ও শিক্ষা বিষয়ক কমিটির নেতৃবৃন্দকে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ফুলের শুভেচ্ছা দুর্গাপুরে টাকা ধার নিয়ে বিরোধ, তিনজনকে কুপিয়ে-পিটিয়ে জখম, পাঁচজনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা মামলার প্রধান আসামি ইকবাল গ্রেপ্তার মব কালচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিপিএসএর বিবৃতি সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিকের মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা দুর্গাপুরে ভারতীয় মদ জব্দ সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ ‎ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ‎ময়মনসিংহে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের মামলা, শাহিন মীর গ্রেফতার

বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান (জীবন)

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ 82 বার পড়া হয়েছে

দীর্ঘ এক বছরের কঠোর ও নিবিড় সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক (Assistant Director-AD) পদে পদোন্নতি লাভ করেছেন ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান (জীবন)।

তিনি ২০২৬ সালের ১১ জুন বর্ডার গার্ড বাংলাদেশের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি লাভ করেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি তাঁর পরিবার, জন্মভূমি ভাবখালী এবং সমগ্র ময়মনসিংহবাসীর জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

এই গৌরবময় অর্জনের জন্য তিনি সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি তাঁর শ্রদ্ধেয় বাবা-মা, পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁদের দোয়া, ভালোবাসা, ত্যাগ, উৎসাহ ও অনুপ্রেরণাই তাঁকে আজকের এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

প্রতিক্রিয়ায় মোঃ লুৎফর রহমান (জীবন) বলেন,
“দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব আমি সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে সর্বদা সচেষ্ট থাকব। দেশ ও জাতির কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখতে সবার কাছে দোয়া কামনা করছি।”

তাঁর এই উল্লেখযোগ্য অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়দের মতে, মোঃ লুৎফর রহমান (জীবনের) এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো উপজেলার জন্য এক অনন্য গর্বের বিষয়।

সচেতন মহলের অভিমত, ভাবখালীর সন্তান মোঃ লুৎফর রহমান (জীবনের) এই অর্জন দেশের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। অধ্যবসায়, কঠোর পরিশ্রম, সততা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব, তাঁর জীবন সেই বাস্তব উদাহরণ।

মোঃ লুৎফর রহমান (জীবন) ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী গ্রামের বাসিন্দা। তিনি মোঃ আজিজুল ইসলাম ও মোছাঃ লুৎফুন নাহারের সুযোগ্য সন্তান। ছাত্রজীবনে তিনি ৯৩ নং ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি নিজ এলাকার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ হতে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি ২০০৭ সালে বর্ডার গার্ড বাংলাদেশে সৈনিক পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে ধাপে ধাপে নিজেকে যোগ্য করে তোলেন। অবশেষে এক বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে তিনি বিজিবির সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি লাভ করেন। বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিবিজিএমএস, কমান্ড্যান্ট,বিজিটিসিএন্ডসি তাকে র্যাংগ ব্যাজ পরিধান করান।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে তাঁর এই গৌরবময় উত্তরণ অধ্যবসায়, দেশপ্রেম, আত্মনিবেদন ও অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত। তাঁর এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে দেশসেবার মহান আদর্শে উদ্বুদ্ধ করবে এবং প্রমাণ করবে যে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

মোঃ লুৎফর রহমান (জীবন)-এর এই অসাধারণ অর্জনে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং তাঁর সুস্বাস্থ্য, কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দেশসেবায় আরও গৌরবময় অবদানের জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

জহির রায়হান

আপলোডকারীর সব সংবাদ