ঢাকা , , ,
শিরোনাম:
শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ‎দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত মসিকের উচ্ছেদ অভিযান, অবৈধ ১৫০ দোকান উচ্ছেদ দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন সাড়ে ৮ লাখ টন আমন ধান-চাল কিনবে সরকার রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ঝন্টুর বেপরোয়া  দখল বানিজ্য

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ 126 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মারধরের অভিযোগকে কেন্দ্র করে একাধিক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে উপজেলার ঝাটিয়া এলাকায় ৭০ বছরের বৃদ্ধা আজিদা খাতুনের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হক ঝন্টুর বিরুদ্ধে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রথমবার আজিদা খাতুনের জমি দখলের চেষ্টা করা হলে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তিনি তার জমি পুনরুদ্ধার করেন। তবে দীর্ঘদিন পর গত ২ এপ্রিল মধ্যরাতে পুনরায় ওই জমি দখলের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আজিদা খাতুন ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে কাগজপত্রসহ উপস্থিত হতে বলে এবং বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেয়। পরে কাগজপত্র যাচাইয়ে আজিদা খাতুনের সকল দলিল সঠিক পাওয়া যায়। অন্যদিকে প্রতিপক্ষের পক্ষ থেকে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
আজিদা খাতুন অভিযোগ করেন, তার দুই ভাতিজি নার্গিস ও পারভিনকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জমি লিখে না দিলে জোর করে দখল নেওয়ার কথা বলা হচ্ছে। আমার কোনো সহায়-সম্বল নেই, আমি এখন চরম আতঙ্কে আছি।”
তিনি আরও দাবি করেন, অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জমি দখলের চেষ্টা করা হলেও বর্তমানে কিছু বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে পুনরায় একই চেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার এএসআই লিটন জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, আজিদা খাতুনের কাগজপত্র সঠিক এবং জমিটি তার দখলেই রয়েছে। প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
তবে বিপুলসংখ্যক লোকজন থানায় জড়ো হওয়ায় পুলিশ বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দিয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল ইসলাম বলেন, “অন্যায়ভাবে কেউ জমি দখলের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, ঝাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামসুল হক ঝন্টুর বিরুদ্ধে জমি দখল, সালিশ বাণিজ্য এবং নিজস্ব বাহিনী গড়ে তোলার মতো নানা অভিযোগ রয়েছে। তিনি আগে আওয়ামী লীগের সাবেক এক এমপির অনুসারী হিসেবে রাজনীতি করলেও বর্তমানে বিভিন্ন প্রভাববলয়ের সঙ্গে যুক্ত হয়ে প্রভাব খাটাচ্ছেন বলেও অভিযোগ ওঠে।
তবে অভিযুক্ত চেয়ারম্যান শামসুল হক ঝন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, “আজিদা খাতুনের কাছ থেকে আমার এক আত্মীয় জমি কিনেছেন। এখন তিনি দলিল করে দিচ্ছেন না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ