ঢাকা রাত ৯:৫৭, রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জুলাই সনদ বাস্তবায়নে চলতে হবে সাংবিধানিক পথে – স্বরাষ্ট্র মন্ত্রী ডিএমপিতে ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার কর্তৃক সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ কোটি কোটি টাকা আত্মসাৎ: ‎ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুলসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হচ্ছে মসিক ডা. দেবনাথের ভুয়া ভাওচার বাণিজ্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণকল্পে ডিএমপির গণবিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত মোমেনশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ 46 বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী, পল্টন, শাহআলী, মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, দক্ষিণখান, শাহজাহানপুর, চকবাজার ও মিরপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ১২৬ (একশত ছাব্বিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৮৪ পুরিয়া গাঁজা, ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৭০২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

সোমবার (২ মার্চ) গোয়েন্দা মিরপুর বিভাগ কর্তৃক পল্লবী থানাধীন মিল্লাদ ক্যাম্প এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে ৫ জনকে ৬ মাস কারাদণ্ড, ১৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা এবং ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) গোয়েন্দা ওয়ারী বিভাগ কর্তৃক যাত্রাবাড়ি থানাধীন ধলপুরস্থ সিটি পরী বস্তি এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে ২ জনকে ৭ দিনের কারাদণ্ড, ৫ জনকে ৫০০ টাকা করে জরিমানা এবং ৭ জনকে অব্যাহতি প্রদান করেন।

রবিবার (৮ মার্চ) গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক পল্টন থানাধীন জাতীয় ফুটবল স্টেডিয়ামের ৩নং গেট সংলগ্ন পাঁকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ০১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সোমবার (৯ মার্চ) গোয়েন্দা মিরপুর বিভাগ কর্তৃক শাহআলী থানাধীন হযরত শাহ আলী মাজারের পাশে মহিলা কলেজের সামনে পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ৪২ জনকে গ্রেফতার করা হয়। হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে পৃথক একটি অভিযানে একই তারিখ গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড় হতে বঙ্গভবনগামী যাত্রী ছাউনির সন্নিকটে মতিঝিল আলী ভবনের সামনে পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ০১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (১০ মার্চ) গোয়েন্দা রমনা বিভাগ কর্তৃক শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ০৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে পৃথক একটি অভিযানে একই তারিখ গোয়েন্দা মতিঝিল বিভাগের কর্তৃক সবুজবাগ থানাধীন বাসাবো বৌদ্ধ মন্দিরের পূর্ব পার্শ্বে পাকা রাস্তর এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ০২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বুধবার (১১ মার্চ) গোয়েন্দা উত্তরা বিভাগ কর্তৃক ঢাকা মহানগর এর অন্তর্ভুক্ত দক্ষিণখান থানাধীন হাজীক্যাম্প সাকিনস্থ ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ০৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে বুধবার (১১ মার্চ) গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক শাহজাহানপুর থানাধীন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাঁকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ০১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই তারিখে গোয়েন্দা লালবাগ বিভাগ কর্তৃক চকবাজার থানাধীন বুয়েট সংলগ্ন বকসি বাজার এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৭ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে পৃথক একটি অভিযানে একই তারিখ গোয়েন্দা রমনা বিভাগ কর্তৃক শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ০২ জনকে গ্রেফতার করা হয়। হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) গোয়েন্দা তেজগাঁও বিভাগ নেতৃত্বে কারওয়ান বাজার এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক জাতীয় স্টেডিয়ামের সামনের এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ২০ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে পৃথক একটি অভিযানে একই তারিখ গোয়েন্দা রমনা বিভাগ কর্তৃক শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ০৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে ৪ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ