ঢাকা রাত ১০:৩৩, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

কোটি কোটি টাকা আত্মসাৎ: ‎ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুলসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হচ্ছে

সেলিম মিয়া।। আপডেটঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ 429 বার পড়া হয়েছে

ছবি, সংগৃহীত

সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএ শাখা) মো. সেতাফুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল হচ্ছে। গত বুধবার (১১ মার্চ) চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তা মাহাথীর মুহাম্মদ সামী শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবেন।
ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি ক্ষতিপূরণ তহবিল থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে ওই ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।

তদন্তে উঠে এসেছে, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সেতাফুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত থাকাকালে প্রচলিত বিধি-বিধান লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক ও তারিখ ব্যবহার করে ভুয়া ‘নগদায়ন এডভাইজ’ প্রস্তুত করেন এবং নিয়মিত প্রক্রিয়া এড়িয়ে তা সরাসরি জেলা হিসাবরক্ষণ অফিসে পাঠান।

এ ছাড়া ক্ষতিপূরণ তহবিলের এলএ চেকের মুড়ি ও প্রাপক অংশে ভিন্ন তথ্য উল্লেখ করে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি না হওয়া সত্ত্বেও নিজের পরিচিত ও আত্মীয়সহ বিভিন্ন ব্যক্তির নামে ভূমি অধিগ্রহণের চেক ইস্যু করেন তিনি।

দুদকের তদন্তে আরও জানা যায়, এসব অনিয়ম গোপন করতে সেতাফুল দাপ্তরিক গুরুত্বপূর্ণ নথিপত্র অফিসের বাইরে সরিয়ে ফেলেন এবং শ্রেডার মেশিন ব্যবহার করে সেগুলো ধ্বংস করেন। তদন্তকালে এলএ শাখার লেজার এবং জেলা হিসাবরক্ষণ অফিসের রেজিস্টারের তথ্য যাচাই করে মোট ৮ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৩৬ টাকার গরমিল পাওয়া যায়। এর মধ্যে পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অন্তত ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলাম ছাড়াও জেলা হিসাবরক্ষণ অফিসের তৎকালীন অডিটর মো. সৈয়দুজ্জামান এবং জালিয়াতির মাধ্যমে অর্থ গ্রহণকারী আব্দুল্লাহ আল মামুন, কে এ আল মামুন, মো. কামরুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম, মো. আনিছুর রহমান ও মোহাম্মদ মাহমুদ হোসেন শিমুলকে আসামি করা হয়েছে।

এ ছাড়া ক্ষতিপূরণের অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগে জিলন খাঁন ও আবদুল হামিদকেও মামলার আসামি করা হয়েছে। তবে মামলার দুই আসামি আবুল কালাম ও রায়হান উদ্দিন মারা যাওয়ায় তাদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ