ঢাকা রাত ১০:৩২, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণকল্পে ডিএমপির গণবিজ্ঞপ্তি

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ 141 বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষ্যে বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগর হতে দেশের বিভিন্ন জেলায় গমন করবেন। পবিত্র ঈদের সময় সাধারণত প্রায় ১.৫ (দেড়) কোটির অধিক মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং প্রায় ৪০ (চল্লিশ) লক্ষাধিক মানুষ অন্যত্র হতে ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে।

আসন্ন ঈদযাত্রায় ঘরমুখী মানুষের যাত্রা সুগম করার জন্য নিম্নবর্ণিত বিষয়গুলো অনুসরণ করার জন্য নগরবাসীসহ সংশ্লিষ্টদের অনুরোধ করা হলোঃ

(১) আগামী ১৭-০৩-২০২৬ তারিখ থেকে ২৩-০৩-২০২৬ তারিখ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে (তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।)

(২) আগামী ১৬-০৩-২০২৬ তারিখ হতে ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া মহানগরের অন্যান্য যানবাহন সমূহকে নিম্নেবর্ণিত সড়ক সমূহ পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো:

ক) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (কুড়িল টু আব্দুল্লাহপুর)
খ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (গুলিস্তান টু সাইনবোর্ড)
গ) ঢাকা-আরিচা মহাসড়ক/ মিরপুর রোড: (আড়ং ক্রসিং টু আমিনবাজার)
ঘ) ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজার ব্রীজ)
ঙ) ঢাকা-মাওয়া মহাসড়ক (গুলিস্তান টু বুড়িগঙ্গা ব্রীজ)
চ) মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রীজ পর্যন্ত সড়ক
ছ) আব্দুল্লাহপুর টু ধউর ব্রীজ সড়ক
জ) ফুলবাড়িয়া টু সদরঘাট লঞ্চ টার্মিনাল সড়ক

(৩) গণপরিবহন মালিক ও শ্রমিকগণকে নিম্নে উল্লিখিত বিষয়গুলো অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো:

ক. আন্তঃজেলা বাসসমূহকে টার্মিনালের ভিতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে হবে; কোন অবস্থাতেই টার্মিনালের বাহিরে সড়কের ওপরে বাস দাঁড় করানো যাবে না।
খ. অনুমোদিত বাস কাউন্টার/স্টপেজ ব্যতীত রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠানো ও নামানো যাবে না।
গ. ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির হওয়ার রাস্তাসমূহে কোনভাবেই বাস পার্কিং করা যাবে না।
ঘ. বিআরটিসি’র বাস সংশ্লিষ্ট ডিপো হতে বাহির হয়ে সংশ্লিষ্ট বিভাগের জেলাসমূহে গমন করবে, কোন ক্রমেই ঢাকা মহানগরী ক্রস করতে পারবে না (যেমন- কল্যাণপুর ও গাবতলী টার্মিনালের বাস ডিপো হতে সরাসরি রংপুর ও রাজশাহী বিভাগের দিকে চলে যাবে, তদ্রুপ ফুলবাড়িয়া ও কমলাপুর ডিপো হতে বাস সরাসরি চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিকে চলে যাবে, ইত্যাদি।)
ঙ. বাস যাত্রার শিডিউল অনুযায়ী টার্মিনাল হতে বাস ছাড়তে হবে।
চ. যাত্রীদের নিকট হতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
ছ. যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করা যাবে না।
জ. একই সিটের টিকেট একাধিক যাত্রীর নিকট বিক্রয় করা যাবে না।
ঝ. বাসের সিট ব্যতীত বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।
ঞ. গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে। বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না।
ট. ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।
ঠ. নেশা জাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব ও শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না।
ড. বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না।
ঢ. বাস চালানো অবস্থায় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার করা যাবে না এবং বাসে উচ্চস্বরে গান বাজানো যাবে না।
ণ. উল্টো রাস্তায় বাস চালানো যাবে না।
ত. ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে বাস চালক নিয়োগ করতে হবে।
থ. মালিক কর্তৃক চালককে একটানা ৫ ঘণ্টা ও দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।
দ. ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত, কালো ধোঁয়া নির্গমনকারী ও লক্কড়-ঝক্কর গাড়ি রাস্তায় নামানো যাবে না।

(৪) যাত্রী সাধারণ এবং পথচারীগণকে নিম্নে বর্ণিত বিষয়গুলো অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো :

ক. সড়কে বিভিন্ন জায়গায় যত্রতত্র দাঁড়িয়ে বাসে উঠা যাবে না, নির্দিষ্ট টার্মিনাল/কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে।
খ. অপরিচিত কারো দেওয়া কোন খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।
গ. ভ্রমণকালে মালামাল নিজ হেফাজতে/দায়িত্বে রাখতে হবে।
ঘ. বাস যাত্রার নির্ধারিত সময়ের পূর্বেই কাউন্টার/ টার্মিনালে হাজির হতে হবে।
ঙ. রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ/ আন্ডারপাস/জেব্রাক্রসিং অবশ্যই ব্যবহার করতে হবে।
চ. চলন্ত গাড়িতে ওঠানামা করা এবং পণ্যবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।
ছ. দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়া যাবে না।
জ. ফুটপাত দিয়ে চলাচল করতে হবে।

বি:দ্র: জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এ যোগাযোগ করতে হবে।

এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য উল্লিখিত বিষয়াবলি সংশ্লিষ্ট সকল যানবাহনের মালিক, চালক ও নগরবাসীকে প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ