ঢাকা , , ,
শিরোনাম:
শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ‎দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত মসিকের উচ্ছেদ অভিযান, অবৈধ ১৫০ দোকান উচ্ছেদ দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন সাড়ে ৮ লাখ টন আমন ধান-চাল কিনবে সরকার রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা

ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ 134 বার পড়া হয়েছে

ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায়।

শুক্রবার (১৩ মার্চ) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইন্না-লিল্লাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে।’

এর আগে গত রবিবার (৮ মার্চ) রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাহিদ খান পাভেল নামে একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠে। মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। সেসময় তাকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহ। পোস্টে তিনি বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি। শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি। লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেন বলে অভিযোগ তুলেন রাহিদ। রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী তিনি।

রাহিদ গণমাধ্যমকে বলেন, ‘ওরা আমার মাথায়, হাতে, পুরো শরীরে ইট, বেল্ট, মোটরসাইকেলের লক দিয়ে মেরেছে। শুরুতে এসএম হলের সামনে, এরপর ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে মেরেছে। কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনে এবং শাহবাগ থানার সামনে আমাকে ফেলে যাচ্ছেতাইভাবে মেরেছে। থানার ভেতর যখন ওরা আমাকে মেরেছে, তখন পুলিশ আমাকে সেভ করেছে।’

রাহিদ অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিব আল ইসলাম, মো. সাইফুল্লাহ, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, আবরারসহ আরও কয়েকজন তাকে মারধর করেছেন।

ঘটনার সময় উপস্থিত থাকা হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ বলেন, ‘জুলাই আন্দোলনের সময় রাহিদ একজন হামলাকারী ছিল। বিভাগ আর হল—দুই জায়গা থেকে ওকে বয়কট করা হয়। এর আগেও শিক্ষার্থীরা ওকে আটক করে থানায় দিয়েছিল। ক্যাম্পাসে আর আসবে না, এ শর্তে রাহিদের মা-বাবা নিয়ে গিয়েছিল।’

সাইফুল্লাহ আরও বলেন, ‘ইদানীং সে (রাহিদ) ক্যাম্পাসে এসে সাবেক ছাত্রলীগারদের নিয়ে ইফতার মাহফিল করে, প্রোগ্রাম করে। সে ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টারিং করে। ওকে ধরার পর ফোন চেক করতে গেলে, উল্টো সে রিঅ্যাক্ট করে। পরে আটক করে থানায় দেওয়া হয়।’

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ