ঢাকা সন্ধ্যা ৬:৩৯, শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত বিমানবন্দর থেকে  স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার  ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে থাকতে হবে; তারেক রহমান

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ 135 বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনের দিন ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাত্তর সালের যুদ্ধের মতো ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে থাকতে হবে। তাহাজ্জুদ পড়ে ধানের শীষের জন্য দোয়া করবেন এবং ফজরের নামাজ পড়ে সবাইকে নিয়ে ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেবেন। শুধু ভোট দিলেই হবে না, কড়ায়-গন্ডায় ফলাফল বুঝে নিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

জনগণ ঐক্যবদ্ধ থাকলে এবার জনগণের সরকার কায়েম হবেই বলে দৃঢ় আশা প্রকাশ করেন তারেক রহমান।

আগামী ১২ তারিখের নির্বাচন ঘিরে ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘৭১ সালের যুদ্ধের মতো ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে থাকতে হবে। তাহাজ্জুদ পড়ে ধানের শীষের জন্য দোয়া করবেন এবং ফজরের নামাজ পড়ে সবাইকে নিয়ে ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেবেন। শুধু ভোট দিলেই হবে না, কড়ায়-গন্ডায় ফলাফল বুঝে নিয়ে আসতে হবে। এর আগে যারা ভোট লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে এবার সতর্ক থাকতে হবে।’

যারা স্বৈরাচারের ভাষা ব্যবহার করে বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলছে তাদের কাছে প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, ২০০১ সালের জোট সরকারে তাদেরও তো দুজন মন্ত্রী ছিলেন। বিএনপি যদি এতই খারাপ হতো, তবে তারা কেন তখন পদত্যাগ করেননি? তারা পদত্যাগ করেননি কারণ তারা জানতেন, বেগম খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর দেশ দুর্নীতি থেকে বের হয়ে এসেছে।’

তারেক রহমান বলেন, ‘যেই ভোটের অধিকারের জন্য গত ১৬ বছর মানুষ গুম, খুন, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে এবং জুলাই মাসে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, সেই অধিকার প্রয়োগের দিন ১২ ফেব্রুয়ারি। মানুষের কথা বলার ও ন্যায্য অধিকার নিশ্চিত করতেই ভোটের অধিকার ফেরাতে হবে। গত ১৬ বছরে ময়মনসিংহের মানুষের সমস্যার সমাধান হয়নি। কারণ তখন নিশিরাতের ভোট এবং আমি-ডামি নির্বাচন হয়েছে, জনগণের ভোট হয়নি।’

ময়মনসিংহ অঞ্চলের জন্য বিএনপির বিশেষ অর্থনৈতিক পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “ময়মনসিংহের মাছের পোনা বিদেশে রফতানির পরিকল্পনা আছে বিএনপির, যাতে নতুন কর্মসংস্থান তৈরি হয়। আমরা নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দিতে চাই। কৃষকরা যাতে মজবুত অর্থনীতির ওপর দাঁড়াতে পারেন, সে জন্য অন্তত একটি ফসলের বীজ ও কীটনাশক সময়মতো তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।”

বিএনপির চেয়ারম্যান বলেন, ময়মনসিংহকে মাদকমুক্ত করতে দক্ষ তরুণ সমাজ গড়া হবে এবং মানুষ যাতে ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, বিএনপি তা নিশ্চিত করবে। এ ছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

জনসভায় অন্য দলের কড়া সমালোচনা না করে কাজের রাজনীতির ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘অনেক দল অন্য দল সম্পর্কে বিভিন্ন কথা বলে। আমি যদি এখানে অন্য দলের গিবত গাই বা সমালোচনা করি, তবে জনগণের কোনো লাভ হবে না। জনগণ তাকেই ভোট দেবে, যারা জনগণের জন্য কাজ করবে। আর জনগণের জন্য কাজ করার পরিকল্পনা ও অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। দুর্নীতির লাগাম টানার অভিজ্ঞতাও আমাদের আছে।’

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ