ঢাকা সন্ধ্যা ৬:২২, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ 72 বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ (সতেরো) জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি), ডিএমপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এদের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্তে জানা যায়, শহীদ শরীফ ওসমান বিন হাদি বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা মূলক জোরালো বক্তব্য রেখে আসছিলেন। যার ফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়। তিনি আরও জানান, শহীদ ওসমান বিন হাদিকে গুলি করা এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ফয়সাল করিম এবং তার প্রধান সহযোগী মোঃ আলমগীর হোসেনকে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী এবং তদন্তে প্রাপ্ত মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩) পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্তৃক মনোনীত সাবেক কাউন্সিলর। আসামীদের রাজনৈতিক পরিচয় এবং ভিক্টিমের পূর্ববর্তী বিভিন্ন সময়ে প্রদত্ত বক্তব্য থেকে এটা পরিস্কার যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, সার্বিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে ধৃত আসামীদের ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থল ও প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইস সমূহের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘটনার সাথে আসামীদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এজাহার নামীয় পলাতক আসামি ১। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) ২। মোঃ আলমগীর হোসেন (২৬) ৩। মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩) ৪। ফিলিপ স্নাল (৩২) ৫। মুক্তি মাহমুদ (৫১) ৬। জেসমিন আক্তার (৪২) তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি ৭। মোঃ হুমায়ুন কবির (৭০) ৮। হাসি বেগম (৬০) ৯। সাহেদা পারভীন সামিয়া (২৪) ১০। ওয়াহিদ আহমেদ শিপু (২৭) ১১। মারিয়া আক্তার লিমা (২১) ১২। মোঃ কবির (৩৩) ১৩। মোঃ নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪) ১৪। সিবিয়ন দিও (৩২) ১৫। সঞ্জয় চিসিম (২৩) ১৬। মোঃ আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) ১৭। মোঃ ফয়সাল (২৫) দের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-বি/৩০২/২০১/১০৯/৩৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে নতুন কোন তথ্য পাওয়া গেলে বা অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি পল্টন ধানাধীন বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হন এবং ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এই ঘটনার প্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা রুজু করা হয় যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। পুঙ্খানুপুঙ্খ ও নিবিড় তদন্তের মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্লবার (৬ জানুয়ারি) এই মামলার চার্জশিট দাখিল করলো।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ