ঢাকা সকাল ৯:৪৩, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি ৮০ লাখ লোকের তালিকা হচ্ছে নোটিশ দিবে এনবিআর ধূমপান ও তামাকজাত পণ্য প্রকৃতি ও মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর শেরপুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, গুরুতর আহত একাধিক দারে দারে গোরছে বিচারের আশায়  প্রতিদিন যে শহরে ১০০ মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান টিকে থাকার গল্প শোনালেন মিম বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্য গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও ওসি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ ময়মনসিংহে মামলা তুলতে হুমকি-আতঙ্কে শিশুর পরিবার ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয় অপরাধ দমনে রাজধানী জুড়ে বসানো হবে ১১ হাজার সিসিটিভি: ডিএমপি কমিশনার খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বান্দরবান জেলার লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অপারেশনে উদ্ধার সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, সাইবার সুরক্ষা আইনে মামলা ধোবাউড়ায় হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ও বাড়িঘর ভাংচুর ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী ময়মনসিংহে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের গ্রান্ড র‍্যালী অনুষ্ঠিত সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই- অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি ময়মনসিংহে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সেবার ব্রতে চাকরি’ স্লোগানে ময়মনসিংহে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম বদলি-জেল-ফিরে আবারও প্রভাব বিস্তার, বিতর্কে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের ক্যাশিয়ার বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ময়মনসিংহকে পর্যটন শিল্পে বিকশিত করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার

দেশ ছেড়ে পালিয়েছেন’ বেবিচকের পরিচালক

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ 58 বার পড়া হয়েছে

দেশ ছেড়ে পালিয়েছে’ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস বিভাগের বর্তমান পরিচালক (এয়ারওয়ার্দিনেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আবু সাঈদ। এমন অভিযোগে তার বিরুদ্ধে তাকে ‘পলাতক’ উল্লেখ করে বিভাগীয় মামলা করে বেবিচক।

সম্প্রতি এই মামলা করেছে তারা। বেবিচকের দায়িত্বশীল একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তিনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন।

বেবিচক সূত্র জানায়, মোহাম্মদ আবু সাঈদ চলতি বছরের জুলাই মাসে মালয়েশিয়ায় চাকরিতে যোগদানের উদ্দেশ্যে বেবিচকে আবেদন করেছিলেন। গত ২৭ জুলাই ২০২৫ তারিখে বিষয়টি প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে কিছু তথ্য চাওয়া হলেও সেই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় তিনি কর্মস্থলে অনুপস্থিত হয়ে পড়েন।

সূত্র আরও জানায়, আবু সাঈদ ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নেন। ছুটি শেষ হওয়ার পর তিনি কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে আর যোগ দেননি। ছুটি শেষে দায়িত্বে না ফেরায় ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস বিভাগ থেকে একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

বেবিচকের প্রশাসন বিভাগ গণমাধ্যম কে জানায়, অভিযুক্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়ে দফায় দফায় নোটিশ পাঠানো হয়। তার দাপ্তরিক ও ব্যক্তিগত ই-মেইল ঠিকানায়, হোয়াটসঅ্যাপ নম্বরে এবং কর্মস্থলে লিখিতভাবে নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব পাওয়া যায়নি। এমনকি তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো চিঠিও পরবর্তীতে ফেরত আসে।

কোনো অনুমতি ছাড়াই টানা ৬০ দিনের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় বেবিচকের কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১ অনুযায়ী তার এই অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে ধরা হয়েছে। একই সঙ্গে এটিকে ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।এ অবস্থায় গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরে মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে বিভাগীয় মামলা (মামলা নং-১১/২০২৫) দায়ের করা হয়।

অভিযোগনামায় কেন তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তকরণসহ চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না– সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সর্বশেষ ২৭ ডিসেম্বর দুপুর পর্যন্ত তিনি উপস্থিত হননি। পরবর্তী প্রক্রিয়া হিসেবে চাকরিচ্যুত হতে পারেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আবু সাঈদের মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ