ঢাকা সকাল ৯:২৭, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: ডিসি ময়মনসিংহ নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নিরাপদ খাদ্য নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে- খাদ্যমন্ত্রী ‎ময়মনসিংহে বালুবাহী ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  নিহত ২ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায়  জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি, এলএসডি ইনচার্জ বরখাস্ত  আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না : খাদ্যমন্ত্রী মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি ছুটির দিনেও চলছে বিদ্যালয়ে ফ্যান-লাইট, ক্ষুব্ধ স্থানীয়রা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে, দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ‎ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতঃ ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ‎ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫০ গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার রাখার দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে :ডিএমপি কমিশনার

ইউএনওর বিরুদ্ধে প্রকল্পের ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ 213 বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ২০২২-২৩ অর্থবছরে চারটি প্রকল্পের ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াছমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডের বিরুদ্ধে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের আরও দুটি প্রকল্পের দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুনজুর হোসেনের অফিসিয়াল প্যাডে গত ২০২২-২৩ অর্থবছরের টিআরের বিশেষ বরাদ্দের মুজিব শতবর্ষ পার্কের সৌন্দর্য বর্ধনের ২ লাখ ৫০ হাজার টাকা, উপজেলা পরিষদের মধ্যে সৌন্দর্য বর্ধনের ২ লাখ টাকা, মুজিব শতবর্ষ পার্কের রাইড ক্রয়ের জন্য আড়াই লাখ টাকা এবং উপজেলা পরিষদের ভেতরে আগেই স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালের সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ ২ লাখ টাকা গত ২০২৩ সালের ৩০ জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক অনুমোদন করেন। বিধি অনুযায়ী পরবর্তী সময়ে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য একটি করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার কথা থাকলেও নামমাত্র জনপ্রতিনিধিদের নাম ব্যবহার করে কথিত একটি বাস্তবায়ন কমিটি গঠন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক। কোনো কাজ না করেই প্রকল্প বাস্তবায়ন কমিটির কাউকে না জানিয়ে ওই টাকা উত্তোলন করে নিজেদের কাছে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অনুমোদিত প্রকল্পগুলো পরিদর্শন করে দেখা যায়, কোনো ধরনের কাজ সম্পাদন হয়নি।

এ প্রসঙ্গে প্রকল্প বাস্তবায়ন কমিটির একজন সভাপতি আবুল বাশার শেখ বলেন, এ প্রকল্প সম্বন্ধে কিছুই জানি না। কোথায় কী কাজ করেছে, কে সভাপতি তাও আমি জানি না। এছাড়াও আমি কোনো টাকা উত্তোলন করিনি।

অন্য দুটি প্রকল্পের সভাপতি আব্দুল ওহাব পান্নু বলেন, দুটি কাজের পিআইসি আমাকে করা হয়েছিল বলে আমি জানতে পারি, কিন্তু আমি কোনো টাকা উত্তোলন করিনি। পরে পিআইও এবং ইউএনও আমাকে একটি স্বাক্ষর দিতে বললে তারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় আমি স্বাক্ষর করি। বিষয়টি নিয়ে সাবেক ইউএনও রফিকুল স্যারের সঙ্গে কথা বললে তিনি আমাকে জানান ওই প্রকল্পের সমস্ত টাকা বর্তমান ইউএনও শারমিন ইয়াসমিনের কাছে।

ঘটনার সত্যতা জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডের অফিসে গেলে তিনি অফিসিয়ালি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি আন-অফিসিয়ালি নিজের এবং ইউএনওর দ্বায় স্বীকার করে বলেন, আমি এবং আগের ইউএনও টাকা উত্তোলন করেছি। নগদ টাকা বর্তমান ইউএনও শারমিন ইয়াছমিনের কাছে আছে।

এ ব্যাপারে তৎকালীন ইউএনও রফিকুল হক বলেন, ওই প্রকল্পের ৯ লাখ প্লাস টাকা উপজেলা এলজিইডি প্রকৌশলী রাহাত ইসলামকে সামনে রেখে তৎকালীন এসিল্যান্ড রজত বিশ্বাসের কাছে বুঝিয়ে দিয়ে আসি, পরবর্তী ইউএনওকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখনো ওই টাকা বর্তমান ইউএনও শারমিন ইয়াসমিনের কাছে রয়েছে।

এ বিষয়ে প্রকৌশলী রাহাত ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রফিকুল হক বদলি হয়ে গেলে নির্বাচনকালীন সময়ে জ্যোতিশ্বর পাল নামে একজন ইউএনও যোগদান করেন। নির্বাচন শেষ হওয়ার পর তিনি বদলি হলে তার স্থলে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি যোগদান করেন শারমিন ইয়াসমিন। তিনি কোনো কাজ না করেই বদলি হয়ে চলে যাচ্ছেন। গত ১৩ নভেম্বর তার বদলি আদেশ হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে।

আরও জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে আরও দুটি প্রকল্পে হারুন অর রশিদ নামের সাবেক এক পৌর কাউন্সিলরকে প্রকল্পের সভাপতি করে দেড় লাখ টাকা উত্তোলন করে নিজের কাছে রাখেন এই ইউএনও।

এ বিষয়ে ইউএনও শারমিন ইয়াসমিনের কার্যালয়ে গেলে তিনি এ বিষয়ে অডিও-ভিডিও কোনো ধরনের বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে তিনি টাকাগুলো তার কাছে আছে বলে স্বীকার করেন এবং বলেন, আপনারা সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেন আমি দ্রুত শেষ করে দিচ্ছি।

গ্রামীণ রক্ষণাবেক্ষণ প্রকল্প বাস্তবায়ন টিআর, কাবিখা, কাবিটার বাস্তবায়ন বিধিমালা অনুযায়ী পিআইসি কমিটি প্রকল্পের অর্থ উত্তোলন করে কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইসি কমিটিকে কারিগরি সহায়তা ও তদারকি করবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যৌথ স্বাক্ষরে প্রকল্পের কাজটি সমাপ্তি সাপেক্ষে কাজের বিল প্রদান করার কথা থাকলেও তারা নিজেরা গত দুই অর্থবছর আগের প্রকল্পের টাকা উঠিয়ে নিজেরা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ