ঢাকা , , ,
শিরোনাম:
ভাব তরঙ্গে বাউল গানে মুখরিত জয়নুল উদ্যান ‎সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন রাজধানীর পরিচ্ছন্নতা গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি বারেক, সম্পাদক হাবুল দুর্গাপুর ‎সীমান্তে বিজিবির অভিযান, ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক ‎অবশেষে ময়মনসিংহের সেই সর্দারনী লাভলী আদালতের কাঠগড়ায় ‎ময়মনসিংহে আইনজীবী সহকারী মোসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা ‎ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক মসজিদ-মাদ্রাসার আর্থিক সংকট নিরসনে : ডেপুটি স্পিকারের উদ্যোগ ফুলবাড়িয়ায় শাহীন শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা ‎ময়মনসিংহে ছাত্রদলের আয়োজনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ময়মনসিংহ ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়কে কলেজে রূপান্তরে কায়সার কামালের উদ্যোগ ভূমি অফিসে সাংবাদিক আসলেই বাইন্ধা পিটানো হবে – ময়মনসিংহ পৌর ভূমি অফিসের নায়েব কালাম চট্টগ্রাম রেঞ্জ এসপির মুঠোফোন জব্দ, চলছে জিজ্ঞাসাবাদ ‎রেঞ্জে শ্রেষ্ঠ হলেন ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পীকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ কালীপূজা উপলক্ষে কাচারি ঘাটের বিসর্জন ঘাট পরিদর্শন করলেন মসিকের প্রশাসক রোকন জাতীয় পর্যায়েও তৃতীয় স্থান অর্জন, সাফল্যের নেপথ্যের কারণ জানিয়ে সংবাদ সম্মেলন ‎মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি কুষ্টিয়ার দৌলতপুরে মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ : কর্মকর্তা প্রত্যাহার তেজগাঁও খাদ্য গুদামে অনিয়ম: ২১ নম্বর গোডাউনে অতিরিক্ত ৩৫ টন মাল প্রাপ্তি, সিলগালা না করায় প্রশ্ন আ’লীগ আমলে প্রভাবশালী খাদ্য পরিদর্শক মোখলেছকে ইসলামপুর গুদামে পদায়ন নিয়ে সমালোচনা লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

ফরিদা পারভীনের স্মরণানুষ্ঠানে ‘চুল কেটে’ প্রতীকী প্রতিবাদ জানাল সংস্কৃতিকর্মীরা

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ 272 বার পড়া হয়েছে

প্রকাশ্যে জোর করে বিভিন্ন ব্যক্তির চুল কেটে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের সংস্কৃতিকর্মীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরের শিল্পাচার্য জয়নুল উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পারে এক অনুষ্ঠানের শুরুতে আয়োজকের চুল কেটে প্রতীকী এই প্রতিবাদ জানানো হয়।

অনুষ্ঠানটি মূলত ছিল সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী লালনকন্যাখ্যাত ফরিদা পারভীনের স্মরণে। অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহের সাংস্কৃতিক সংগঠন ‘পরম্পরা’। অনুষ্ঠানের একটি ব্যানারে লেখা ছিল, ‘আল্লাহ তুই দেহিস: মাজার ভাঙার সংস্কৃতিতে আঘাত, মানুষের ওপর অত্যাচারকারীদের ঘৃণা।’

সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হালিম উদ্দিন আকন্দকে জোর করে চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এলাকায় তিনি হালিম ফকির নামে পরিচিত। তাকে যেভাবে কয়েকজন লোক ধরে জোর করে চুল কেটে দেন, সেই ঘটনার প্রতিবাদ জানাতে অনুষ্ঠানের শুরুতে আয়োজক কবি শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয়। তিনি ‘পরম্পরা’ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি।

ব্রহ্মপুত্র পারের বরইতলায় আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় সকাল ছয়টায়। শুভেচ্ছা বক্তব্যে কবি শামীম আশরাফ বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে প্রতিবাদ জানাই। আমরা দু-এক দিন ধরে একটি ঘটনা দেখছি, তিনজন মানুষ একটা মানুষকে জোর করে ধরে তার লম্বা চুল কেটে দিচ্ছে। যখন চুল কেটেই দিচ্ছে, তখন লোকটি সর্বশেষ কথা বলে দিচ্ছেন, ‘হে আল্লাহ, তুই দেহিস’। এই যে ‘দেহিস’, এর ভেতর দিয়ে আমরা প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, ‘মাজার সংস্কৃতির ওপর যারা আঘাত করছে, শিল্প-সংস্কৃতির মানুষের ওপর যে অত্যাচার করা হচ্ছে, এর প্রতিবাদ জানাই।’

স্মরণসভা উপলক্ষে বরইগাছের মাঝে ফরিদা পারভীনের ছবি দিয়ে লাগানো হয়, ‘আমি অপার হয়ে বসে আছি’, গাছের ডালে ঝুলছে, ‘মিলন হবে কত দিনে’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘সময় গেলে সাধন হবে না’সহ বিভিন্ন গানের লাইন। গাছের নিচে সাদা কাপড় পেতে গাইছেন শিল্পীরা। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের শিল্পীরা গান করেন। চলে সকাল ১০টা পর্যন্ত।

লালনের গান শুনতে আসা গবেষক স্বপন ধরও বলেন, ‘যতবার যত ধরনের সংকীর্ণ চিন্তাধারা এসেছে, সবকিছুকে জলের মতো ভাসিয়ে নিয়ে গেছে মানবতাবাদ। লালন অনুসারীদের আমরা পাগল বলি। এই পাগলেরা আর যা–ই করুক, ঘুষ খায় না, মিথ্যা বলে না এবং নিজেদের বিলিয়ে দেয় না।’

আয়োজক শামীম আশরাফ বলেন, ‘শিল্প-সংস্কৃতির নগরী ময়মনসিংহ। মাজার সংস্কৃতি, শিল্প-সংস্কৃতি ও নানাবিধ মানুষের ওপর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এসব নিয়ে তাদের আজকের আয়োজন লালনকন্যা ফরিদা পারভীনের মহাপ্রয়াণে। এত বড় মানুষের প্রয়াণে সারা দেশে কোনো আয়োজন হয়নি। এ জন্য তারা তাকে স্মরণ করে ছোট একটি আয়োজনের চেষ্টা করেছেন।’

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ