ঢাকা সন্ধ্যা ৭:২৬, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ

ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ২৮ মে, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ 144 বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বুধবার সকাল ১০.৩০টায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পশুচামড়া সংরক্ষণ, লবণের যোগান, হাট ব্যবস্থাপনা, পশুস্বাস্থ্য, নিরাপত্তাসহ ঈদকেন্দ্রিক সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহ থেকে ঢাকা বা জেলার পার্শ্ববর্তী জেলাসমূহে ঈদের ১০ দিন পর্যন্ত চামড়া যেন বের না হয়। দেশের চামড়া শিল্পের স্বার্থে সরকারি নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেন তিনি। জেলায় পর্যাপ্ত লবনের যোগান রাখা এবং লিল্লাহ বোর্ডিংসহ চামড়া সংগ্রহের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিনামূল্যে লবণ সরবরাহের মাধ্যমে চামড়া সংরক্ষণে সহায়তায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে বলেন। ঈদকেন্দ্রিক দুর্ঘটনায় তাৎক্ষণিক সহায়তার জন্য হাইওয়ে পুলিশকে জেলার বিভিন্ন হাসপাতালগুলোর তালিকা দেয়ার জন্য স্বাস্থ্যবিভাগকে নির্দেশনা প্রদান করেন।

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা জানান, কোরবানির হাটে পশুস্বাস্থ্য রক্ষায় ময়মনসিংহ জেলায় ৫২টি মেডিকেল টিম কাজ করবে। এরমধ্যে ময়মনসিংহ নগরীতে থাকবে ১০টি টিম। তারা নির্দিষ্ট পোশাকে কাজ করবে। ময়মনসিংহ জেলা ও জেলার উপজেলাসমূহের প্রশাসনের কাছে এই টিমের তালিকা পাঠানো হবে। সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়াতে ময়মনসিংহ জেলার কসাইদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। সিভিল সার্জন অফিসের কর্মকর্তা জানান, মানব স্বাস্থ্যকেন্দ্রিক যেকোনো সহায়তার ব্যাপারে জানানো হলে তারা তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বলেন, নির্ধারিত স্থানে নগরবাসীদের কোরবানি করতে উৎসাহিত করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে সুপারভাইজারের মাধ্যমে কোরবানিতে অংশ নেয়া সব বাড়িতে বর্জ্যব্যাগ পৌঁছে দেয়া হবে। আইনশৃঙ্খলা বিভাগের কর্মকর্তা জানান, ঈদে যানজটসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।

সভায় জানানো হয়, ময়মনসিংহ জেলায় স্থায়ী-অস্থায়ী সর্বমোট হাটের সংখ্যা ১৬৯ এর বেশি। নগরীর মাসকান্দাসহ পাঁচটি স্পটে গরুর হাট করা যাবে না। হাটগুলোতে জালনোট ঠেকাতে ডিটেক্টর রাখতে হবে। রাস্তার উপর কোরবানির হাট বসানো যাবেনা। চাঁদাবাজি ঠেকাতে ব্যবস্থাগ্রহণ করতে হবে। ঈদের আগেই শিল্প-শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। বিটিআরসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে হবে। ঈদ উপলক্ষ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান, লরি চলাচল বন্ধ রাখতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতি. পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এম এম মোহাইমেনুর রশিদ, ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ