ঢাকা বিকাল ৫:২৭, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান

অনিয়মের তথ্য চাওয়ায়

সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী! থানায় জিডি 

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:৪৩ পূর্বাহ্ণ 136 বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম- দুর্নীতির তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শফি কামালের বিরুদ্ধে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগর ভবনের ৩য় তলায় ওই কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে।

সময়ের কণ্ঠস্বরের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. রবিউল আউয়াল রবি ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মীর মো. খালেদ হাসান তথ্য সংগ্রহ করতে গেলে এ অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, তারা দুপুর ১১টার দিকে তথ্য সংগ্রহের জন্য প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন। তখন তিনি কিছু বহিরাগত ব্যক্তির সঙ্গে গল্পে মশগুল ছিলেন। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সাংবাদিকরা পরিবহন বিভাগের যানবাহন, মালামাল এবং স্টোররুম সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। নির্দিষ্ট কিছু প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে অফিসের অন্যান্য কর্মচারীদের সামনেই সাংবাদিকদের প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে মারধরের চেষ্টা করেন। এসময় উপস্থিত কর্মচারীরা তাকে বাধা দেয়।

ভুক্তভোগী সময়ের কণ্ঠস্বরের সাংবাদিক মো. রবিউল আউয়াল রবি বলেন, ‘তথ্য চাওয়ার কারণে আমাদের গালিগালাজ করা হয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। আর বলতে থাকেন যা করার কর গা। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সাংবাদিক মীর মো: খালেদ হাসান বলেন, ‘একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে তাঁর এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। আমি হতভম্ব। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এদিকে সরকারি কর্মচারীর এমন অশোভন আচরণে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ময়মনসিংহ জেলা শাখা, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখা, ময়মনসিংহ সম্মিলিত প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা।

এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী তখনই সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক অসদাচরণ করেন যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার কোন উপায় থাকে না, অনিয়ম দুর্নীতির বরপুত্ররাই কেবলমাত্র এমন আচরনের মধ্য দিয়ে তাঁর নিজের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শফি কামালের বিচার এখন সময়ের দাবী।

ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজিব রাজভর বিপিন বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারী কারও সঙ্গেই খারাপ ব্যবহার করতে পারেন না, আর সেখানে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সাংবাদিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কর্তৃপক্ষের প্রতি আহবান ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শফি কামাল বলেন, আসলে ঘটনাটি অপ্রত্যাশিত, ওই সময় আমার মেজাজ ঠিক ছিল না। তাই এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ জানান, একজন সাংবাদিক তথ্য চাইতেই পারে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু কোন সাংবাদিককে কর্মকর্তারা গালাগালি করতে পারে না। এ বিষয়ে আমি অবশ্যই ব্যবস্থা নেব।

উল্লেখ, এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) রাতে নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী দুই সাংবাদিক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ