ঢাকা , , ,
শিরোনাম:
আ’লীগ আমলে প্রভাবশালী খাদ্য পরিদর্শক মোখলেছকে ইসলামপুর গুদামে পদায়ন নিয়ে সমালোচনা লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার দুর্গাপুরে কৃষক বুঝে পেল কৃষক কার্ডের টাকা  ‎ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ‎ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩জন গ্রেফতার পদ্মা সেতুর টোলপ্লাজায় বৈঠা হাতে আ”লীগ ও ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণঃ থানার গেট তালা মেরে ভেতরে অবস্থান পুলিশের ‎ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের টিমকে বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার ‎সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ময়মনসিংহে এলবার্ট চৌধুরী গ্রেফতার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন ময়মনসিংহ পুলিশ সুপার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান কর্তৃক ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : দুর্গাপুরে পর্যটন শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ‎দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত মসিকের উচ্ছেদ অভিযান, অবৈধ ১৫০ দোকান উচ্ছেদ দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন সাড়ে ৮ লাখ টন আমন ধান-চাল কিনবে সরকার রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?

ভাই দেখেন আমারে কি মারা মাইরছে’ থানায় নিয়ে ছাত্রদল নেতাকে মারধর

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ 203 বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি শাওন কাবী রিজা জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুর আদালত তার জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক সূত্র।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানার পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, আটক থাকা অবস্থায় থানায় শাওন কাবী রিজাকে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শাওন কাবী রিজাকে বলতে শোনা যায়, আমাকে ডেকে নিয়ে গিয়ে বলল, ‘তুমি আসো।’ পরে আমি গেলাম। এরপর হঠাৎ করে আমাকে পেছন থেকে ধরে থানায় নিয়ে গেল। থানায় নেওয়ার পর ৬-৭ জন মিলে আমাকে পিস্তল দেখিয়ে ইচ্ছেমতো মারধর করতে থাকে। পরে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলে, ‘তিনি আমাদের বড় অফিসার, ওনার কাছে সব বলো, আমরা কি তোমাকে মারধর করেছি?’ ভয়ে আমি তখন বললাম, ‘না।’

তিনি আরও বলেন, তারা আমাকে বলে, ‘তোর মতো ছাত্রদল নেতাকে মেরে ফেললেও কিছু হবে না।’ এরপর আমাকে সেলে আটকে রাখল এবং সারাদিন কিছু খেতে দিল না। পরে আমাকে চালান করে দেওয়া হলো।

আরেকটি ভিডিওতে দেখা যায়, শাওন কাবী রিজা ক্ষত-বিক্ষত শরীর দেখিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ‘ভাই দেখেন, আমারে কি মারা মাইরছে।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ দুপুরে ছাত্রদল সভাপতির জামিন হয়েছে। এর আগে গতকাল তাকে থানায় মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় গত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একটি দল পাঠানো হয়েছে। তারা বিষয়টি দেখছেন। পাশাপাশি আমাদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও করা হয়েছে।

জানতে চাইলে মমিনুল ইসলাম জিসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদল সভাপতির জামিন হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের নিয়ে যাচ্ছি।

মারধরের বিষয়ে তিনি বলেন, থানায় মারধর করা হয়েছে বলে শুনছি। শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তবে ভুক্তভোগীর সঙ্গে বিস্তারিত কথা বলে জানাতে হবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো: আমানউল্লাহ আমান ফেসবুকে লিখেছেন, আমাদের এতো সহযোদ্ধারা জীবন দিয়েছে, গুম হয়েছে, পঙ্গুত্ব বরণ করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। অবশিষ্ট সহযোদ্ধাদের জুলুমের শিকার হওয়ার জন্য নয়। অবিলম্বে পুলিশ বাহিনীতে এখনো বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে।

মারধরের বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ