ঢাকা দুপুর ১:৩৯, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান

উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ দুই পুলিশ সার্জেন্টকে অর্থ পুরস্কার প্রদান করলেন ডিএমপি কমিশনার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ 134 বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সায়েদুল আমিন সোহেল ট্রাফিক দায়িত্ব পালনের সময় ধাওয়া করে ধারালো ছুরিসহ ছিনতাইকারীকে আটক ও সার্জেন্ট ইজাজুল রহমান অনিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কৌশলে গাড়িসহ সন্দেহভাজনকে আটক করায় সাহসিকতা ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ তাদের অর্থ পুরস্কার প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

রবিবার (০৯ মার্চ ২০২৫খ্রি.) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিকের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কাজের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট সায়েদুল আমিন সোহেল ও সার্জেন্ট ইজাজুল রহমান অনিকের উক্ত কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

উল্লেখ্য, গত (৬ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় ডেমরা চৌরাস্তায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট সায়েদুল আমিন সোহেল। তিনি হঠাৎ লক্ষ্য করেন, এক্সপ্রেসওয়ে ইনকামিংয়ে একটি গাড়ির ড্রাইভারের সাথে দুজন লোকের ধস্তাধস্তি হচ্ছে। তিনি তাৎক্ষণিকভাবে গাড়িটির কাছে গিয়ে দেখেন সেই দুই ব্যক্তি ধারালো ছুরি হাতে গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করছে। সার্জেন্ট সোহেল তৎক্ষনাৎ তার সার্ভিস পিস্তল বের করে ছিনতাইকারীদের চ্যালেঞ্জ করলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। সার্জেন্ট সোহেল অসীম সাহসিকতার সাথে ধাওয়া করে এক্সপ্রেসওয়ে থেকে লাফ দিয়ে ছুরিসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত ছিনতাইকারীকে ডেমরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। তার এই বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ ভবিষ্যতে আরো ভালো কাজের অনুপ্রেরণার জন্য ডিএমপি কমিশনার সার্জেন্ট সায়েদুল আমিন সোহেলকে নগদ ২০ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করেন।

অন্যদিকে, (৯ মার্চ ২০২৫ খ্রি.) আনুমানিক ১০:২০ ঘটিকায় আব্দুল্লাহপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগের সার্জেন্ট ইজাজুল রহমান অনিক। তিনি হঠাৎ একটি গাড়ির ড্রাইভারের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন। তিনি তাৎক্ষণিকভাবে সেই ড্রাইভারের কাছে গাড়িটির কাগজপত্র ও চাবি দেখতে চান কিন্তু সে দেখাতে ব্যর্থ হয়। পরে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার কথা বললেও সে এড়িয়ে যায়। তখন সার্জেন্ট অনিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের নিয়ে কৌশলে গাড়িটির ড্রাইভারকে আটক করে ও গাড়িটি তাদের হেফাজতে নেন। অত:পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ড্রাইভার ও গাড়িটি উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়। এই উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ সার্জেন্ট ইজাজুর রহমান অনিককে নগদ ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ