ঢাকা সকাল ৯:৪৭, শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার ফাঁদ মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা গ্রেফতার :চুরি হওয়া গাড়ী উদ্ধার আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার : আইজিপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার নজরদারি বাড়াতে রাজধানীতে বসছে ১১ হাজার সিসি ক্যামেরা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দুর্গাপুরে কালবৈশাখীর হানা গাছ ভেঙে বসতঘরে, প্রাণে বাঁচল আছমা খাতুন পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির সি’ন্ডিকেটের অভিযোগ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহাকে ঘিরে ময়মনসিংহ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা শহিদুল ইসলামের উপর হামলা সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সংসদের বাজেট অধিবেশন ৭ জুন থেকে কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ও স্মারকলিপি তরুণ, ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা মাহাবুব হোসেন নয়ন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটি গঠনে তৃণমুল নেতাকর্মীদের মাঝে বাধভাঙ্গা উচ্ছ্বাস ময়মনসিংহে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষককে বহিষ্কার জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় মতিঝিল থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার ময়মনসিংহ মঞ্চের ধর্ষণবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নেত্রকোণার চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্ত:সত্ত্বার অভিযোগে শিক্ষক গ্রেফতার গাজীপুর জেলা হিসাবরক্ষণ অফিসে-‘ঘুষ সিন্ডিকেট’ বেপরোয়া বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন জুয়ার টাকা যোগাড় করতে ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা: চক্রের ০১ সদস্য গ্রেফতার ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আনন্দ মিছিল  ১২ জেলার নতুন পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী করতে হবে-এমপি ওয়াহাব আকন্দ নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার ময়মনসিংহে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষক হান্নান বহিষ্কার বিতর্কিত ওসি’রা পুনর্বহাল! ময়মনসিংহ রেঞ্জে নতুন বিতর্ক

পুলিশ বাহিনীকে জাগিয়ে তোলা, আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি : আইজিপি

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ 128 বার পড়া হয়েছে

অপরাধ কমাতে পুলিশের কাছে কোনো ‘ম্যাজিক’ নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, ‘অপরাধ কমাতে ব্যবস্থা নিচ্ছি। সারা দেশের পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কাছে ওইভাবে ম্যাজিক নেই। আপনারা জানেন, কী অবস্থা এবং কোথা থেকে উঠে এসে আমাদের কাজ করতে হচ্ছে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওয়া)’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকাসহ সারা দেশে চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড বেড়েছে। এসব অপরাধ কমাতে পুলিশ কী ভূমিকা নিচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আপনারা দেখছেন আমরা কী কী ব্যবস্থা নিচ্ছি এসব অপরাধ কমানোর জন্য।’ তিনি বলেন, পুলিশ বাহিনীকে জাগিয়ে তোলা, আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। আমরা চাই মানুষের আরও কাছে যাই। মানুষ আমাদের আরেকটু সহযোগিতা করুক, গ্রহণ করুক।’

আইজিপি বলেন, এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাইছি। তারা যেন আমাদের কমিউনিটির কাছে নিয়ে যেতে আরেকটু প্রচেষ্টা চালান। আমি মনে করি, এটা ছাড়া পুলিশের পক্ষে এককভাবে এই অপরাধ মোকাবিলা করা কঠিন হবে। তবে আমরা চেষ্টা করছি।’

‘পুলিশের যেসব কর্মকর্তার চাকরি ১০-১২ দিন আছে তাদের পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে’ জানিয়ে পুলিশপ্রধান বলেন, ‘আমি নিজে অবসরে গিয়েছিলাম। আবার দায়িত্ব পেয়েছি। কতটুকু দায়িত্ব পালন করতে পারব জানি না। তবে চেষ্টা করব, আপনাদের সাহায্য ও পরামর্শ চাই। বিদায়ের সময় যেন সম্মানটা নিয়ে যেতে পারি।’

বিভিন্ন জেলার ছাত্র সমন্বয়কদের হত্যার হুমকির প্রশ্নে আইজিপি বলেন, ‘প্রতিটি ঘটনা অ্যানালাইসিস করেছি এবং সুরাহা করেছি। কালিয়াকৈরের ঘটনা ছিনতাইয়ের। নারায়ণগঞ্জের ঘটনা মোবাইল ফোন ছিনতাইয়ের। ছাত্র সমন্বয়কদের নারায়ণগঞ্জে নিয়ে গিয়েছি। তাঁরা দেখেছেন, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথাও বলেছেন। তারাও সন্তুষ্ট। এটা টার্গেট কিলিং নয়।’

পুলিশপ্রধান বলেন, ‘এ ছাড়াও দুটি হুমকি আছে। একটা ময়মনসিংহের সেই স্কুলছাত্রকে অ্যারেস্ট করেছিলাম। সে দশম শ্রেণির ছাত্র। আমরা তাঁর বাবা-মায়ের জিম্মায় ফেরত দিয়েছি।’

আইজিপি বলেন, ‘ব্র‍্যাকের মেহের নামের একজন ছাত্রকে হুমকি দেওয়া হয়েছিল, সেটি সত্য। এ ঘটনায় সিরাজগঞ্জ থেকে জাহিদ হাসান নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রতিটি ঘটনার সুরাহার জন্য চেষ্টা করছি। তবে প্রতিটি ঘটনা একই সূত্রে গাঁথা তা নয়।’

সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, ‘এটা কমিটি বলবে, আমি বলতে পারব না।’

একই অনুষ্ঠানে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

এ পুলিশ কর্মকর্তা বলেন, কী কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের ওপরে তা বিশ্লেষণ করা উচিত। ৫ আগস্টে ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এত প্রাণহানি হতো না।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ