ঢাকা দুপুর ১:৩০, রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন নান্দাইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও সাইবার অপপ্রচারের অভিযোগ দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা ময়মনসিংহ সদরের মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ ফুলবাড়িয়া উপজেলায় মালঙ্গী খাল পরিদর্শন করলেন ইউ এনও শহীদুল ইসলাম সোহাগ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে, বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে  রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন রাজধানীতে অপহরণ, আত্মসাৎ ও মাদক মামলায় পৃথক তিন অভিযানে ছয়জন গ্রেফতার : অপহৃত ব্যাক্তি উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ  কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

একদলীয় শাসন কায়েম করতে আ’লীগ সব দলকে ধংস করতে চেয়েছে- জি এম কাদের

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ 182 বার পড়া হয়েছে

শেখ হাসিনা দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলো। যে কারনে, আওয়ামী লীগ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই “বি” টিম সৃষ্টি করেছিলো। আমি সেই অভিযোগ সংসদে ও সংসদের বাইরে করেছি। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর সংসদে বলেছি। একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধংস করতে চেয়েছে। বিএনপি’কে হামলা-মামলা দিয়ে ধংস করতে চেয়েছে। তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিলো। আবার, জামায়াতে ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি। হামলা ও মামলা দিয়ে জামায়াতকেও শেষ করতে চেয়েছে। আর, জাতীয় পার্টিকে ধংস করতে চেয়েছে দুই ভাগ করে। ২০১৪ সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিলো আওয়ামী লীগ। জাতীয় পার্টির সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও বহিস্কৃত নেতাদের সাহায্যে সম্পূর্ণ বে-আইনিভাবে আরো একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল। এ পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লোগো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থনে মুল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেয়া। সরকারী পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সমর্থক দালাল চক্রটির সকল কর্মকান্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা ও সরকার সমর্থক সকল গণমাধ্যম সহায়তা করতো। তাদের কাজ৭ ছিলো মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালাতো।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টামন্ডলী ও পার্টির ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় সভাপতির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

সভাপতির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ছাত্র-জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ছাত্ররা জীবন দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান সফল করেছে। এই আন্দোলনে জাতীয় পার্টিসহ প্রায় সকল দলই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই তরুন ভোটারদের সংখ্যা প্রায় ৪ কোটি। আগামী দিনের রাজনীতিতে তরুনরা অসামান্য অবদান রাখেবে। ২০২৪ সালে আমাদের তরুনরা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি, তারা রাজনীতি ভালোই বোঝে। তরুনদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করতে হবে। তিনি বলেন, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই আমরা তাদের পাশে ছিলাম। ১ জুলাই ছাত্ররা আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু করে। আমি ৩ জুলাই সংসদে তৎকালীন প্রধান সামনে বক্তৃতায় ছাত্রদের আন্দোলনে সমর্থন ঘোষণা করেছি। আমরা বলেছি, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক। চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান বিরোধী। তখনই আমি বলেছি, দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ৬ জুলাই গাজীপুরে জাতীয় পার্টির কাউন্সিলে আমি বলেছি, চাকরিতে কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থি। আমাদের শহীদ মিনার হচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতিক। ছাত্রদের শহীদ মিনারে গিয়ে শপথ নিতেও বলেছিলাম আমি। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করা হলো, আমরা এর প্রতিবাদ করেছি। সমন্বয়কদের মুক্তি দাবি করেছি। আমরা বিবৃতি দিয়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের আমরা বীর মুক্তিসেনা হিসেবে অভিহিত করেছি। আমাদের জাতীয় ছাত্র সমাজ রাজধানীতে ব্যানার নিয়ে আন্দোলন করেছে। রংপুরে আমাদের সংগঠন শক্তিশালী, আমার নির্দেশে জাতীয় পার্টির নেতা-কর্মীরা রংপুরে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলো। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়ার কারনে, রংপুরে জাতীয় পার্টি নেতা-কর্মীদের পদ-পদবী উল্লেখ করে মামলা দেয়া হয়েছিলো। আমাদের নেতা-কর্মীরা ঐ মামলায় গ্রেফতার হয়ে হাজতবাস করেছিলো। রাজনীতিবিদ হিসেবে সবার আগে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছি। শহীদ আবু সাঈদের পরিবারকে সান্তনা দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির ভুমিকা অত্যান্ত পরিস্কার।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর সভাপতিত্বে চেয়ারম্যানের উপদেষ্টা ও ভাইসচেয়ারম্যানবৃন্দের যৌথ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন। উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন ড. মোঃ নূরুল আজহার শামীম, মোঃ আব্দুল্লাহ সিদ্দিকী, মোঃ আতাউর রহমান সরকার, পনির উদ্দিন আহমেদ, অ্যাড. মোঃ লিয়াকত আলী খান, খান মোঃ ইস্রাফিল খোকন, মেহেরুন নেসা খান হেনা, মোঃ নুরুল ইসলাম তালুকদার, এ্যাড. লাকী বেগম, প্রফেসর ড. গোলাম মোস্তফা, মোঃ আনিসুল ইসলাম মন্ডল, অ্যাডঃ মোঃ তোফাজ্জল হোসেন, মাহমুদুর রহমান লিপটন, এ্যাড. মমতাজ উদদীন, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মনির আহমেদ, মোঃ মাশরেকুল আজম (রবি), এ্যাড. মোঃ শাহেদ আলী জিন্নাহ, মোঃ আলা উদ্দিন মিয়া, মফিজুর রহমান মফিজ, মোঃ ইয়াকুব হোসেন, আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের, মেজর মোঃ মাহফুজুর রহমান (অব.), ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুম্মন, গোলাম রহমান মাসুম। ভাইস চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম মোহাম্মদ রাজু, মোঃ নজরুল ইসলাম, শফিকুল ইসলাম মধু, শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, পীর ফজলুর রহমান মিজবাহ, এসএম গোলাম শহীদ রঞ্জু, মোঃ সাইফুল ইসলাম স্বপন, মোঃ আবু সালেক, আহম্মেদ শফি রুবেল, শরিফুল ইসলাম সরু চৌধুরী, লুৎফুর রেজা খোকন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ