ঢাকা রাত ৩:৩৩, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই; নবনিযুক্ত সিটি প্রশাসক রোকন ময়মনসিংহ সদরে পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জুলাই সনদ বাস্তবায়নে চলতে হবে সাংবিধানিক পথে – স্বরাষ্ট্র মন্ত্রী ডিএমপিতে ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার কর্তৃক সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ কোটি কোটি টাকা আত্মসাৎ: ‎ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুলসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হচ্ছে মসিক ডা. দেবনাথের ভুয়া ভাওচার বাণিজ্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণকল্পে ডিএমপির গণবিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

পাহাড়ে হচ্ছেটা কী? সুযোগ নিচ্ছে কারা?

সাইদুর রহমান রিমন।। আপডেটঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৯ পূর্বাহ্ণ 215 বার পড়া হয়েছে

অশান্ত উত্তাল পাহাড়ি জনপদ দীঘিনালা। সেখানে রক্তপাত ঘটেছে, উদগীরণ হচ্ছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। শান্ত প্রকৃতির ছায়া শীতল সৌহার্দ্যতার মাঝে বাজছে সংঘাতের দামামা, আবার মুখোমুখি দাঁড়িয়েছে পাহাড়ি-বাঙালি। ভালো নেই খাগড়াছড়ি, ভালো নেই সেখানকার মানুষজন।

খাগড়াছড়ির মধুপুর, মহাজনপাড়া, দিঘীনালা, বাবুছড়ার নানা জায়গায় হামলা-ভাঙচুর হয়েছে, আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে বাড়িঘর, দোকানপাট, সবকিছু।
সেটেলার বাঙালি যুবক হত্যার অভিযোগকে কেন্দ্র করেই সীমাহীন অরাজকতার সূত্রপাত ঘটে, ক্রমেই তা ছড়িয়ে পড়ে পাহাড় থেকে পাহাড়ে। টানা দুদিন ধরে স্পর্শকাতর ওই জনপদে সংঘাতের বিস্তার ঘটলো কিভাবে? বাধাহীন নৈরাজ্যের পেছনে কারা দায়ী? সবকিছু খুঁজে বের করার পাশাপাশি সকল ক্ষতিগ্রস্থ পরিবারে জরুরি ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হোক, এখনই।

বৃহস্পতিবার রাতভর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ৩০ জনেরও বেশি। এসময় অসংখ্য বাড়িঘর, দোকানপাট আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহতরা হলেন- ধন রঞ্জন চাকমা (৫০), রুবেল ত্রিপুরা ও জুরান চাকমা (২০)। এর মধ্যে রুবেল ত্রিপুরা ও জুরান চাকমা (২০) জেলা সদরের নারানখাইয়া এলাকায় ব্রাশফায়ারে নিহত হয়েছেন। আর ধন রঞ্জন চাকমা সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

জাতিগত সংঘাত ছড়িয়ে পড়েছে দূরবর্তী রাঙামাটিতেও। সেখানেও সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উত্তেজনাময় পরিবেশের জের ধরে বান্দরবানেও বিরাজ করছে থমথমে অবস্থা। সেখানে জেএসএস আর দেশীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকা বুঝতে সাধারণ বাসিন্দাদের গলদঘর্ম অবস্থা। আগে সংঘাতময় পরিস্থিতি কঠোর ভাবে বন্ধ করুন, জ্বালাও পোড়াও চলবে না।

ব্যর্থতার দায়ভার গণমাধ্যমের
কয়েকটি যুগ ধরে বৃহত্তর পার্বত্য জনপদ জুড়ে অস্বাভাবিক, বিপর্যয়কর পরিবেশ চলে আসছে। এদেশেরই অবিচ্ছেদ্য অংশের বিরাট সংখ্যক পিছিয়ে পড়া জনগোষ্ঠী বনাম সেটেলার বাঙালিদের মধ্যে সীমাহীন বৈরীতাসহ সঘাত সংঘর্ষ চলে আসছে।

লাশের পর লাশ পড়েছে, রক্তাক্ত হয়েছে সবুজ পাহাড়। উভয়পক্ষই পরস্পরবিরোধী মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে, একপর্যায়ে সবকিছুর জন্য দায় চাপিয়ে দেওয়া হয় সেনাবাহিনীর উপর। অথচ এদেশের এতো এতো মিডিয়া, অনুসন্ধানী সাংবাদিকেরও অভাব নেই। কিন্তু সুদীর্ঘ সময়েও কোনো অনুসন্ধানী সাংবাদিক টিমকে পাহাড়ে অশান্তির নেপথ্য তথ্যচিত্র তুলে ধরাসহ সহসা সমাধানের কোনো পথ বাৎলে দিতে দেখা যায়নি।

যারাই হাতি ঘোড়া নিয়ে অনুসন্ধানে নেমেছে তারাই ফিরে এসে নয়তো সেটেলার বাঙালিদের পক্ষ নিয়েছে, নয়তো পাহাড়িদের ঘরের মানুষ সেজে মানবতাবাদী বনে গেছেন। কিন্তু পাহাড়ের সমস্যা অভিন্ন অবস্থাতেই জিইয়ে রয়েছে, ভিক্ষুকের দগদগে ঘা এর মতো।

বন্ধু প্রসীত ইতিহাস হও!

দীঘিনালার বিচ্ছিন্ন ঘটনাটিকে কেন্দ্র করে ইউপিডিএফ নাকি অতিমাত্রায় শক্তি প্রদর্শনের নগ্ন খেলায় মেতে উঠেছে। পাহাড়ি উগ্রবাদী এ সশস্ত্র গ্রুপটির প্রধান প্রসিত খীসা আমার ২৩ বছরের পুরোনো বন্ধু। লীগ পতনের পর বিএনপির প্রভাব বৃদ্ধির সাথে সাথে বন্ধুর ইউপিডিএফ কি অলৌকিক শক্তিতে বলীয়ান হয়ে উঠলো?

আপাতত রক্তের হলিখেলায় বিরতি দাও বন্ধু, নতুন দেশ গঠনে এগিয়ে আসো, সক্রিয় ভূমিকা রাখো। তাহলেই পাহাড়ি জনগোষ্ঠী তাদের স্মৃতির মণিকোঠায় শত শত বছর তোমাকে ঠাঁই দিবে।

পান থেকে চুন খসলেই সুযোগ নেয় ভারত

আমরা মণিপুরের স্বাধীনতাকামীদের সহমর্মিতা জানালে, ভারত আমাদের পার্বত্য উগ্রপন্থী গ্রুপগুলোকে লেলিয়ে দেয়। আমরা মিজোরামের অত্যাচারী, বঞ্চিত, দিশেহারা মিজোদের পক্ষে বললে ভারত তখন ভারী অস্ত্রশস্ত্রে সাজিয়ে কুকিচিনকে বান্দরবানে পাঠায় ম্যাসাকার ঘটাতে।

আমরা শুধু শান্তি, শৃংখলা আর প্রতিবেশী রাষ্ট্র দানবের মঙ্গল চাই বলে উলফা, এনডিএফবি, আচিক ফ্রন্ট, বড়ো বিদ্রোহী, এনএলএফ, পিএলএ, কেএনএলএফ সহ দুই ডজনেরও বেশি উগ্রপন্থী সশস্ত্র গ্রুপকে বিন্দুমাত্র সুযোগ দেই না, সাহায্য করি না।

স্বাধীনতাকামী এসব সশস্ত্র দল – উপদলকে শুধু সীমান্তবর্তী নোম্যানস ল্যান্ডে অবস্থানের সুবিধাও যদি দেওয়া হয় তাহলে ত্রিপুরা, মিজোরাম, আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ডে কিন্তু ভারতের জাকান্দানি শুরু হয়ে যাবে। বাস্তবতায় এখন আসলেই ভারতকে অস্থিরতায় ঠেলে দেওয়া ছাড়া আমাদের পাহাড়ে শান্তি বজায় রাখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ