ঢাকা রাত ৪:২২, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান

নেই মসিকের ‘নৌকা বাতি’

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ২:৩৪ পূর্বাহ্ণ 176 বার পড়া হয়েছে

তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে খুশি করতে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকার প্রধান প্রধান সড়কে ‘নৌকা আকৃতির সড়ক বাতি’ স্থাপন করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার বদলের পর হঠাৎ সরিয়ে নেওয়া হচ্ছে এসব নৌকা বাতি।

এ ঘটনা তদন্ত করে সড়ক বাতি প্রকল্পের পিডি ও মসিক বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমানসহ জড়িতদের বিচার দাবি করেছেন নগরবাসী।

নগর ঘুরে দেখা যায়, গত কয়েকদিন ধরে নগরের নতুন বাজারসহ বিভিন্ন সড়ক থেকে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে ক্রেন লাগিয়ে খুলে নেওয়া হচ্ছে নৌকা বাতি।

এসময় জানতে চাইলে মসিকের বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা বলেন, কর্তাদের নির্বাহী আদেশে নৌকা বাতি খুলে নেওয়া হচ্ছে। তবে কেন বাতি খুলে নেওয়া হচ্ছে, তা আমাদের জানা নেই।

একই ধরনের মন্তব্য করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী। তিনিও বিষয়টি জানেন না দাবি করেন এবং এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে মসিক সূত্রে জানা গেছে, সড়ক বাতি উন্নয়ন প্রকল্পের আওতায় এ নৌকা বাতি স্থাপন করা হয়েছে। আর এ প্রকল্পের পরিচালক (পিডি) মসিক বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান। তিনি নিজেই ঠিকাদার হিসেবে এ নৌকা বাতি স্থাপন করেন। কিন্তু সরকারের এ প্রকল্পে কত টাকা বরাদ্দ ছিল, কোন ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেছে এবং কত কিলোমিটারজুড়ে কতগুলো নৌকা বাতি লাগানো হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি প্রকৌশলী মো. জিল্লুর রহমান।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, নগরের দিঘারকান্দা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটি করপোরেশনের সীমানা থেকে শম্ভুগঞ্জ, রহমতপুর, গাঙ্গিনাপাড়, নতুন বাজার, কাঁচিঝুলিসহ নগরের প্রধান প্রধান সড়কে স্থাপন করা হয়েছে এ নৌকা বাতি।

সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) পৌরসভা থাকাকালে জিল্লুর রহমান ছিলেন উপসহকারী প্রকৌশলী। কিন্তু করপোরেশন ঘোষণার পর তিনি হয়ে গেছেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সড়ক বাতি উন্নয়ন প্রকল্পের পিডি।

গত কয়েক বছরে এসব পদে দায়িত্ব পালন করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি হয়েছেন কোটি কোটি টাকার মালিক। বাড়ি-গাড়িসহ নগরের বিভিন্ন এলাকায় নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। এমনকি বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী জিল্লুর রহমানের সঙ্গে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলে বিভিন্ন কায়দায় তাকেও সরিয়ে রাখা হয় কাজের বাইরে। বর্তমানেও বিদ্যুৎ বিভাগের দক্ষ ও অভিজ্ঞ একাধিক কর্মকর্তাকে নামমাত্র চেয়ার-টেবিলে বসিয়ে রাখা হয়েছে। এসব নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে নানা গুঞ্জন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিদ্যুৎ বিভাগে বিগত কয়েক বছরে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। কাজের নিম্নমানসহ সিডিউল অনুযায়ী অনেক যন্ত্রাংশ ব্যবহার না করে অধিক মূল্যের বিল-ভাউচার তৈরি করে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। এ প্রকল্পের নথিপত্র তদন্ত করলে এসব অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলবে।

গত ৮ আগস্ট এ বিষয়ে জানতে চাইলে সড়ক বাতি উন্নয়ন প্রকল্পের পিডি ও মসিক বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান বলেন, কতগুলো বাতি কত কিলোমিটারজুড়ে লাগানো হয়েছে, তা আপনারা সরেজমিন গিয়ে জেনে আসুন। বরাদ্দ আমার মনে নেই। তথ্য অধিকার আইনে আবেদন করেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে দেখা যাবে।

এসময় নানা অনিয়ম-দুর্নীতি বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এসব বিষয়ে জানতে গত ১১ আগস্ট দুপুরে মসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞার কাছে গেলে তিনি এসব বিষয় জানেন না বলে জানান।

তবে ১৩ আগস্ট তিনি এ প্রতিবেদককে বলেন, গত জুন মাসে এ প্রকল্পটি শেষ হয়ে গেছে। নৌকা বাতি মসিকের সৌজন্যে স্থাপন করা হয়েছে। এতে কোনো বাজেট বরাদ্দ নেই।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ