ঢাকা সন্ধ্যা ৬:৫৫, সোমবার, ৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ  অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও  মানুষের সেবার পথে বাধা কেন? ফুলবাড়ীয়ায় এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল। দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার  শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে দোস্ত এইড, বিতরণ করা হলো ৪৩ কেজির খাদ্য সহায়তা কোতোয়ালী ও ডিবি পুলিশের  যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের “দশ” সদস্য গ্রেপ্তার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে : ডিসি ময়মনসিংহ র‍্যাবের অভিযানে চট্রগ্রাম থেকে শ্রীবরদীর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে যুবদলের কর্মী নিহত-২: আহত-৫

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ণ 348 বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে যুবদলের দুই কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

গত মঙ্গলবার (৬ আগস্ট) রাতে ও বুধবার (৭ আগস্ট) দুপুরে পৃথক পৃথক সংঘর্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এছাড়া বাড়িঘরে হামলা ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ষোলাশিয়া গ্রামের বাসিন্দা মকবুল ইসলাম মডুর ছেলে জসীম উদ্দিন (৩৪) এবং রৌহা গ্রামের বাবুল আকন্দের ছেলে মো. সবুজ আকন্দ (৩২)। তারা দুজনই যুবদলের কর্মী বলে জানিয়েছে স্থানীয় একাধিক সূত্র।

তবে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

একইসঙ্গে দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ কর্মবিরতিতে থাকায় এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ধরনের আইনগত পদক্ষেপ নেয়া হয়নি বলেও জানা গেছে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা যুবদলকর্মী জসিম উদ্দিনের নেতৃত্বে পৌর শহরের নতুনবাজার ম্যাক্সিস্ট্যান্ড দখল করতে যান তার সমর্থকরা।

এ সময় যুবদলের আরেক পক্ষ সুমনের সমর্থকদের সঙ্গে তাদের দ্বন্দ্ব হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুমনের সমর্থকরা জসিম উদ্দিনকে কুপিয়ে জখম করলে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সংঘর্ষে তুষার, আবদুল হামিদ, মাহবুব, সুবল মোদক নামে যুবদলের আরও কয়েকজন কর্মী আহত হন। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এদিকে জসিম নিহতের প্রতিবাদে ওইদিন বিকেলে তার মরদেহ নিয়ে পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বেশ কিছু বিএনপি নেতা-কর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর এলাকার কাচারি রোড রেলক্রসিং এলাকায় সবুজ আকন্দ নামের যুবদলের আরেক কর্মীকে হত্যার ঘটনা ঘটে। মেহেদী নামক এক যুবকের সঙ্গে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

এই বিষয়ে জানতে পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপি সূত্র জানায়, গফরগাঁও উপজেলায় বিএনপি পাঁচটি গ্রুপে বিভক্ত। কেউ কারও নেতৃত্ব মানতে নারাজ। মূলত আধিপত্য দ্বন্দ্বে এই দুটি খুনের ঘটনা ঘটেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ