ঢাকা সকাল ১১:১৩, রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন নান্দাইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও সাইবার অপপ্রচারের অভিযোগ দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা ময়মনসিংহ সদরের মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ ফুলবাড়িয়া উপজেলায় মালঙ্গী খাল পরিদর্শন করলেন ইউ এনও শহীদুল ইসলাম সোহাগ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে, বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে  রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন রাজধানীতে অপহরণ, আত্মসাৎ ও মাদক মামলায় পৃথক তিন অভিযানে ছয়জন গ্রেফতার : অপহৃত ব্যাক্তি উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ  কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ছাত্রলীগের সাবেক নেতাদের তোপে ওবায়দুল কাদের

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৪:০১ পূর্বাহ্ণ 189 বার পড়া হয়েছে

চলমান পরিস্থিতি মোকাবিলায় সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা ডাকা হয়।

উদ্দেশ্য ছিল মান-অভিমান দূর করে পরিস্থিতি মোকাবিলা করা। কিন্তু সভা না করে সংবাদ সম্মেলন করায় তোপের মুখে পড়েন ওবায়দুল কাদের। তাকে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন ছাত্রনেতারা। ফলে ঐক্যে বৃদ্ধির এই আয়োজনে ফের বিশৃঙ্খলার ঘটনা ঘটে। একপর্যায়ে বক্তব্য শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। এর আগে গত ২৫ জুলাই তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমন্বয় সভাতেও ওবায়দুল কাদেরের উপস্থিতিতে হট্টগোল ও বিশৃঙ্খলা হয়।

অন্যদিকে ছেলের ফেসবুক পোস্টের জেরে মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতারা সভাপতিম-লীর সদস্য আবদুর রাজ্জাককেও অপদস্থ করেন।

জানা গেছে, রাজ্জাকের ছেলে রেজোয়ান শাহরিয়ার সুমিত ছাত্রলীগকে ব্যঙ্গ করে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট করেছিলেন, যা পরে ফেসবুক থেকে সরিয়ে নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতিম-লীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ ছাত্রলীগের সাবেক নেতারা।

সরেজমিন দেখা গেছে, দীর্ঘদিন পর সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভা হবে, এমন খবরে সাবেক ছাত্রনেতা ছাড়াও আওয়ামী

লীগের বর্তমান ও দলের সহযোগী সংগঠনের বর্তমান নেতারা নির্ধারিত সময় বেলা ১১টার আগেই উপস্থিত হন। কিন্তু সভাস্থলে এসে মতবিনিময় না করেই সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের।

এ সময় ছাত্রনেতারা বিরক্ত হন। একে অন্যের সঙ্গে বলতে থাকেন, আগের প্রোগ্রামগুলোতেও মতবিনিময় সভার কথা বলে নিজে কথা বলে চলে গেছেন। তাহলে এখানে এসে লাভ কী। তখন ছাত্রনেতারা উচ্চৈঃস্বরে ওবায়দুল কাদেরকে বলতে থাকেন, মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করলে আমাদের ডাকলেন কেন? এরপর শুরু হয় হট্টগোল। পেছনের সারিতে থাকা নেতাকর্মীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলতে থাকেন। পরিস্থিতি শান্ত করতে ওবায়দুল কাদের নেতাকর্মীদের শান্ত হতে বলেন এবং কেউ ভিন্ন আচরণ করলে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। তার এই কথায় হট্টগোল আরও বেড়ে যায়।

সাবেক একজন ছাত্রনেতা বলেন, গত ১৫ বছরের অনিয়মের বিস্ফোরণ হচ্ছে। কেউ আসলে কাদের ভাইর গতানুগতিক বক্তৃতা শুনতে চায় না। কর্মীরা মনে করে গত ১৫ বছর যারা দলকে নেতৃত্ব দিয়েছে তাদের অধিকাংশই কমিটি বাণিজ্যের সঙ্গে যুক্ত, দুর্নীতিগ্রস্ত, ব্যর্থ। এদের কারণেই দলকে আজ পরিণতি ভোগ করতে হচ্ছে। দ্রুত দল পুনর্গঠন না করলে আগামীর ধাক্কা সামাল দেওয়া যাবে না।

সভায় উপস্থিত আরেক ছাত্রনেতা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। নেতাকর্মীরা মাঠে নেই। এরপরও শীর্ষনেতারা এর কারণ উপলব্ধি করতে পারেননি। তারা কারও কথাও শুনতে চান না। নিজেদের বলয় নিয়ে চলেন।

সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে ছিলেন মাইনুদ্দিন হাসান চৌধুরী, এনামুল হক শামীম, বাহাদুর বেপারী, অজয় কর খোকন, জাকির হোসেন মারুফ, নজরুল ইসলাম বাবু, লিয়াকত শিকদার, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী পোটন, বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, সাইফুর রহমান সোহাগ, জাকির হোসাইনসহ অন্তত দেড় শতাধিক ছাত্রনেতা।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ