ঢাকা , , ,
শিরোনাম:
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ‎ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে পুলিশ সুপারের কাছে আবেদন টুঙ্গিপাড়ায় মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি ধান-চাল সংগ্রহে অনিয়ম বরদান্ত করা হবে না : খাদ্য মন্ত্রী দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯ ভাব তরঙ্গে বাউল গানে মুখরিত জয়নুল উদ্যান ‎সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন রাজধানীর পরিচ্ছন্নতা গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি বারেক, সম্পাদক হাবুল দুর্গাপুর ‎সীমান্তে বিজিবির অভিযান, ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক ‎অবশেষে ময়মনসিংহের সেই সর্দারনী লাভলী আদালতের কাঠগড়ায় ‎ময়মনসিংহে আইনজীবী সহকারী মোসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা ‎ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক মসজিদ-মাদ্রাসার আর্থিক সংকট নিরসনে : ডেপুটি স্পিকারের উদ্যোগ

রাজধানীতে জাল নোট তৈরির কারখানার সন্ধান

সেলিম মিয়া স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ 241 বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি জাল নোট তৈরির কারখানার সন্ধান ও চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- লিয়াকত হোসেন জাকির ওরফে মাজার জাকির ওরফে গুরু জাকির, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম, লিমা আক্তার রিনা ও সাজেদা আক্তার।

অভিযানে প্রায় সোয়া এক কোটি টাকা এবং আরও প্রায় তিন কোটি জাল টাকা তৈরির মতো বিশেষ কাপড়/কাগজ, বিশেষ ধরনের কালি, ল্যাপটপ, চারটি প্রিন্টার, বিভিন্ন সাইজের কয়েক ডজন স্ক্রিন/ডাইস, সাদা কাগজ, হিটার মেশিন, নিরাপত্তা সুতাসহ জাল টাকার হরেক রকম মালামাল উদ্ধার করা হয়েছে। ২০০, ৫০০, এক হাজার টাকার জাল নোট ও ভারতীয় ৫০০ রুপির বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।

শনিবার (৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি বাসায় অভিযান শেষে গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মশিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবা এসব কথা জানান।

তিনি জানান, বাজারে পাওয়া ২২ এমএম সাদা কাগজ কালার প্রিন্টারে দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে জাল টাকা ও ভারতীয় মুদ্রা তৈরি করে আসছিল চক্রটি। চক্রের মূলহোতা জাকির ১২ বছর ধরে ৫০০ ও এক হাজার টাকার জাল নোট তৈরি করে আসছেন। কিন্তু সাধারণ মানুষ যেন সন্দেহ করতে না পারেন সেজন্য বর্তমানে ১০০ ও ২০০ টাকার জাল নোট তৈরি করতেন। ঈদুল আজহা টার্গেট করে চক্রটি বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।

তিনি আরো জানান, ‘তারা ব্যক্তি পর্যায়ে জাল টাকা বিক্রি করলে ধরা পড়তে পারেন, সেই ঝুঁকি এড়াতে অনলাইনে (বিশেষত ফেসবুক ও মেসেঞ্জার) দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিয়ে কুরিয়ারের মাধ্যমে জাল নোট বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন তারা।

তিনি জানান, জাকির অত্যন্ত দক্ষ জাল নোট তৈরির কারিগর। তার চক্রে বহু নারী ও পুরুষ রয়েছেন। এইসব কর্মচারীকে মাসে আড়াই থেকে তিন লাখ টাকা বেতন দিতেন তিনি। জাকির যে বাসায় অবস্থান করে জাল নোট বানাতেন সেই বাসার আশপাশে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি করতেন যেন তাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরতে না পারে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই তিনি পালিয়ে যেতেন।

গোয়েন্দা এই কর্মকর্তা জানান, চক্রের মূলহতা জাকির রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিকবার গ্রেফতার হয়েছেন। জামিন পেয়ে তিনি আবারও একই কাজে জড়িয়ে যান।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ