ঢাকা রাত ৯:৫৬, শনিবার, ৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭ সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ শ্রীবরদীতে রহস্যজনকভাবে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ জুলাই গণঅভ্যুত্থানের অপরাধীদের বিচার বাংলাদেশে হবে-নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জুলাই স্মৃতি জাদুঘর হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহ সিটির প্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রম দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ  অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও  মানুষের সেবার পথে বাধা কেন? ফুলবাড়ীয়ায় এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেফতার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ১২ মে, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ 326 বার পড়া হয়েছে

চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে অত্যাধুনিক ডিজিটাল স্পাই ডিভাইসের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে প্রশ্নের উত্তর সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ জুয়েল খান, মোঃ রাসেল, মোঃ মাহমুদুল হাসান শাকিল, মোঃ আব্দুর রহমান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম ও মোঃ মাসুম হাওলাদার।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বিশেষভাবে প্রস্তুতকৃত জিএসএম সুবিধা সম্বলিত ১০টি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, ৭টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড ও ১টি পকেট রাউটার জব্দ করা হয়।

রাজধানীর শাহজাহানপুর, শেরেবাংলা নগর ও ঢাকা জেলার ধামরাইয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ও ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চাকরির নিয়োগ পরীক্ষায় মোটা অংকের টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের সাথে চুক্তি করে। এমসিকিউ/লিখিত পরীক্ষায় টিকিয়ে দেওয়ার জন্য ৩ থেকে ৫ লক্ষ টাকা এবং লিখিত ও ভাইভাসহ ৮ থেকে ১০ লক্ষ টাকা পরীক্ষার্থীদের নিকট থেকে নিয়ে থাকে।

অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক পিপিএম ডিএমপি নিউজকে জানান, চক্রের মূলহোতা জুয়েল খান বিশেষভাবে প্রস্তুতকৃত জিএসএম সুবিধা সম্বলিত ইলেকট্রনিক স্পাই ডিভাইস সংগ্রহ ও সরবরাহ, প্রশ্নপত্র সংগ্রহ, প্রশ্ন সমাধানের সদস্য সংগ্রহ ও চক্রের অন্যদের সাথে সমন্বয় করতো। মোঃ রাসেল, মোঃ মাহমুদুল হাসান শাকিল ও মোঃ আব্দুর রহমান পরীক্ষার্থী সংগ্রহ এবং পরীক্ষার্থীদের কাছে ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস পৌঁছে দেওয়ার পাশাপাশি ডিভাইসটি কীভাবে ব্যবহার করতে হবে তা শিখিয়ে দিতো। মোঃ আরিফুল ইসলাম পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্নপত্রের ছবি তুলে হোয়্যাট্স অ্যাপে কেন্দ্রের বাইরে অবস্থান করা চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দিতো। এরপর তাদের Solver Team অতিদ্রুত সেই প্রশ্নপত্র সমাধান করে কেন্দ্রের অভ্যন্তরে তাদের নির্ধারিত পরীক্ষার্থীদের কাছে ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইসের মাধ্যমে প্রেরণ করতো।

জিএসএম সুবিধা সম্বলিত এই ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস মেয়েদের অন্তর্বাস ও ছেলেদের স্যান্ডো গেঞ্জির ভিতরে এমন ভাবে সেলাই করে সংযুক্ত করা থাকে যা বাইরে থেকে বোঝা যায় না। আবার কখনো মানিব্যাগের ভিতরে ভিসা কার্ড সদৃশ স্পাই ডিভাইস রেখে দেয়। এসব ডিভাইসে একটি মোবাইল সিম কার্ড সংযুক্ত থাকে। পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে উক্ত নাম্বারে কল করা মাত্রই সেটি স্বয়ংক্রিয়ভাবে রিসিভ হয়ে যায়। এই ডিভাইসের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট থাকা ‘ছোট বল’ আকারের রিসিভার পরীক্ষার্থীদের কানের ভিতরে থাকে। পরীক্ষা শেষে শক্তিশালী কলম সদৃশ চুম্বকের সহায়তায় সেটি কানের ভিতর থেকে বের করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক পিপিএম আরো জানান, গ্রেফতারকৃতদের হোয়্যাট্স অ্যাপ বার্তা পর্যালোচনা করে দেখা যায়, চক্রের সদস্যরা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ (তৃতীয় ধাপ), বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর (গ্রেড ২) ও বুকিং অ্যাসিসটেন্ট (গ্রেড ২), পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক, মৎস বিভাগের অফিস সাহায়ক, গণপূর্তের হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহায়ক, ভূমি মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর সহকারী ব্যবস্থাপকসহ আরো বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় উল্লিখিত পন্থায় প্রশ্নপত্র ফাঁস করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গত ২৫ এপ্রিল শাহজাহানপুর থানায় রুজুকৃত একটি মামলার তদন্তকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পক্ষ থেকে নিম্নলিখিত পরামর্শ দেওয়া হয়েছে :

১. যে কোন চাকরিতে যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হয়। অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার চেষ্টা না করা।

২. পরীক্ষায় কোন প্রকার অসদুপায় অবলম্বনের চেষ্টা না করা;

৩. পরীক্ষা কেন্দ্রে যে কোন ডিজিটাল ডিভাইসের ব্যবহার সীমিত করা। এ ক্ষেত্রে প্রধান পরীক্ষক ও সহঃ পরীক্ষক ব্যতীত কক্ষ পরিদর্শকদের পরীক্ষার সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার বন্ধ রাখা যেতে পারে।

৪. কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীকে সতর্কতার সাথে যথাযথভাবে (সম্ভব হলে মেটাল ডিটেক্টর ব্যবহার করে) চেক করা;

৫. কক্ষ পরিদর্শকদের কাছে যদি কোন পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হয় পুনরায় চেক করা।

৬. কোন পরীক্ষার্থীর কাছে এ ধরণের ডিভাইস পাওয়া গেলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ