ঢাকা , , ,
শিরোনাম:
শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ‎দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত মসিকের উচ্ছেদ অভিযান, অবৈধ ১৫০ দোকান উচ্ছেদ দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন সাড়ে ৮ লাখ টন আমন ধান-চাল কিনবে সরকার রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা

“কক্সবাজারবাসীর জন্য আল্লাহর উপহার”

সাইদুর রহমান রিমন।। আপডেটঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ 364 বার পড়া হয়েছে

সেই প্রেম তোমাকে দিলেম…তুমি আজ কত দূরে,,, আমার বলার কিছু ছিল না’ – বাঁশিতে এসব গানের সুর তুলে ধীরলয়ে হাঁটতে থাকেন আসাদুর রহমান আসাদ। হাঁটতে থাকেন তিনি আমব্রেলা চেয়ার আর সমুদ্র পানি সীমার মাঝ দিয়ে। তার বাঁশির সুর, সমুদ্রের গর্জন মিলিয়ে মোহনীয় পরিবেশের সূচনা ঘটায়। সেই সুর মূর্ছনায় মোহিত হন হাজারো পর্যটক। আসাদ দাঁড়িয়ে বাঁশি বাজালেই তাকে ঘিরে দর্শক শ্রোতাদের বৃত্তকার চক্র গড়ে উঠে, জমে ভিড় ভারাক্কা। এতে বখশিস বেশি মিললেও তার নিজের জন্য অন্য সমস্যা হয়।

ঢাকার উত্তরা আজমপুর মধ্যপাড়ার অধিবাসী
আসাদদের কপালে দুর্যোগ নেমে আসে বাবার মৃত্যুর পরেই। স্বজনরা কিছুদিনের মধ্যেই ঘরবাড়ি, ভিটে মাটি সবকিছুই গ্রাস করে নেয়। ফলে আসাদরা স্রোতের শ্যাওলার মতো দিগ্বিদিক ভাসতে থাকেন। সে সময় বরগুনায় বিয়ে দেয়া এক বোনের বাড়ি হয়ে উঠে আসাদের সাময়িক আশ্রয়স্থল। সেই সুবাদে ওখানেই বিয়ে করেন তিনি। খুব ভালো বাসতেন স্ত্রীকে, সুখও ছিল ঘরে। কিন্তু কপালে তাও সইলো না। বিয়ের আট বছর পর সিজারের মাধ্যমে সন্তান প্রসবকালে করুণ মৃত্যু ঘটে স্ত্রীর। এরপর থেকে আবারও ভাসমান হয়ে পড়েন আসাদ।

এক সময়ের প্রকৌশল বিভাগের কর্মী আসাদ বাউল হয়ে ঘুরেন ফিরেন সারাদেশ, হাতে তুলে নেন বাঁশি। আড়াই বছর যাবত আছেন কক্সবাজার পর্যটন এলাকায়। কাপড়ের কাধ ব্যাগে নানা আকারের ৩০/৩৫ টি বাঁশি নিয়ে হেঁটে চলেন, মুখের শিশে তুলেন সুর মূর্ছনা। কখনও সুরের বখশিস পান, কখনও বেচেন বাঁশি।

স্ত্রী হারা আসাদের মনে হঠাত করেই দোলা দিয়েছে সোনিয়া নামের এক নারী। তারও বাড়ি বরগুনার পাথরঘাটায়। আসাদ বলেন, সোনিয়ার মতো কাউকে এতো ভালোবাসিনি, তাকে নিয়ে সুখ স্বপ্ন বুনি। কিন্তু সে যেন আমায় বুঝতেই চায় না। কথায় কথায় মাইন্ড করে, অনেক মানসিক শাস্তি পাই আমি। ৬৫ কেজি ওজনের এই আমাকে কয়েকদিনে ৫৬ কেজি বানিয়ে ছেড়েছে।

বাঁশি বাজানোর সময়ই আসাদের মোবাইল ফোনে পরপর দুই বার রিং বেজে উঠে, কিন্তু কল রিসিভ করতে পারেননি। পরক্ষণেই মোবাইল বের করে সোনিয়ার মিস কল দেখে সে নাম্বারে ব্যাক কল দিতে থাকেন। কিন্তু সোনিয়া আর আসাদের কল রিসিভ করে না। হতাশ আসাদ বলে উঠেন, ‘এই দেখেন এখনই আমার নাম্বারটা ব্লক করে দিলো সোনিয়া। এ ব্লক পাঁচ দিনেও খুলতে পারে, আবার দশ দিনও ব্লক রাখতে পারে। সব তার মর্জি।’ দীর্ঘশ্বাস ছেড়ে আসাদ বলতে থাকেন, ‘আহারে দুনিয়া,,, হাজারো পর্যটকের ভালোবাসা পাইলাম, শুধু সোনিয়াই আমাকে বুঝলো না!’

প্রেম জীবনের সোনিয়া ছাড়া কক্সবাজার সী বিচ আর পর্যটকদের প্রতি দারুণ মমত্ত্ব তার। সমুদ্র সৈকতকে তিনি কক্সবাজার বাসীর জন্য আল্লাহপাকের বিশেষ উপহার বলে মনে করেন। বলেন, সামান্য কয়েক কিলোমিটার সৈকত হাজারো মানুষের যুগ যুগের নিশ্চিত উপার্জনস্থল। সুব্যবহার আর সততার দ্বারাই তা টিকিয়ে রাখা সম্ভব।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ