ঢাকা , , ,
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ অগ্নিসংযোগ ও নাশকতা রুখতে জিরো টলারেন্স নীতি নিন, গ্রাম পুলিশকে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল কৃষকের গলাকাটা মরদেহ দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় ৬ কিশোর আটক ‎গুরুর আদর্শ বুকে ধারণ করে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  ‎বেড়েই চলছে মানবপাচার; কোতোয়ালী থানায় মামলা রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতাকে গ্রেফতার করেছে এসআরইউ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন ‎আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে দলের অনেকের সম্পর্ক আছে, সাবধান হয়ে যান- ত্রাণ প্রতিমন্ত্রী খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে- খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সংস্কারের পর মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এ তুফান ভারি, দিতে হবে পাড়ি আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ‎ময়মনসিংহে সাবেক এমপি’র বাসায়, ইউনিয়ন পরিষদ-যাত্রীবাহী বাসে আগুন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০ ‎ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির ‎ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

‎গুরুর আদর্শ বুকে ধারণ করে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক

‎বিশেষ প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ 16 বার পড়া হয়েছে

‎‎মফস্বল সাংবাদিকদের সুখে-দুঃখে, বিপদে-আপদে দীর্ঘ ১৫ বছর ধরে পাশে থেকে কাজ করে যাচ্ছেন অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক।
‎
‎বর্তমানে তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করার পাশাপাশি নির্যাতন ও হয়রানির শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে দেখছেন।
‎
‎খায়রুল আলম রফিক বলেন, ‘আমার ওস্তাদ, অনুসন্ধানী সাংবাদিকতার গুরু সাইদুর রহমান রিমন এবং চারণ সাংবাদিক মনোনেশ দাশের কথা আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁরা আমাকে শিখিয়েছেন, মফস্বল সাংবাদিকদের পাশে থেকে সব সময় কাজ করতে হবে। তাঁরা আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁদের আদর্শ ও শিক্ষা আমার পথচলার অনুপ্রেরণা। তাঁরা ছিলেন অত্যন্ত সহজ-সরল, সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত এবং সাংবাদিকদের বিপদে-আপদে নির্ভরতার প্রতীক।’
‎
‎তিনি আরও বলেন, ‘আমার দুই গুরুর কাছ থেকে পাওয়া শিক্ষা ও আদর্শ ধারণ করেই আমি সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করছি। বিশেষ করে মফস্বল সাংবাদিকরা নানা প্রতিকূলতা, হুমকি, মামলা ও নির্যাতনের শিকার হন। তাঁদের বিপদের সময় পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।’
‎
‎সংশ্লিষ্ট সাংবাদিকদের মতে, দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ও তাঁদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখার কারণে খায়রুল আলম রফিক ইতোমধ্যে অনেকের কাছে আস্থার জায়গা তৈরি করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে কোনো সাংবাদিক নির্যাতন, হামলা কিংবা হয়রানির শিকার হলে তাঁর সহযোগিতা চেয়ে যোগাযোগ করেন সহকর্মীরা। অনেক ক্ষেত্রে তিনি নিজেই ছুটে যান বিপদগ্রস্ত সাংবাদিকের কাছে।
‎
‎এদিকে সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনটির অঙ্গসংগঠন সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের তিনজন জ্যেষ্ঠ আইনজীবী এবং দেশের প্রতিটি জেলা আদালতে দুজন করে আইনজীবীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
‎
‎এই উদ্যোগের আওতায় কোনো সাংবাদিক হামলা, মামলা, নির্যাতন কিংবা হয়রানির শিকার হলে তাঁকে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে। সংগঠনটির লক্ষ্য, সাংবাদিকদের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে একটি কার্যকর আইনজীবী নেটওয়ার্ক গড়ে তোলা।
‎
‎পাশাপাশি সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনায় তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়াতে ০৭ সদস্যের একটি বিশেষ টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির বর্তমান পরিচালক মোহাম্মদ আলী আবির এ টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে সাত সদস্যের এই বিশেষ টিম দেশের যেকোনো প্রান্তে সাংবাদিক নির্যাতন, হয়রানি কিংবা হামলার ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী সাংবাদিকের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করবে।
‎
‎সংগঠন সূত্রে জানা গেছে, বিশেষ টিমের সাত সদস্যের নাম ও দায়িত্ব বণ্টন খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মফস্বলসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষায় নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ