ঢাকা , , ,
শিরোনাম:
এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এ তুফান ভারি, দিতে হবে পাড়ি আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ‎ময়মনসিংহে সাবেক এমপি’র বাসায়, ইউনিয়ন পরিষদ-যাত্রীবাহী বাসে আগুন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০ ‎ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির ‎ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ‎​ভাঙ্গায় থানাসহ সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর, ডিবি পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ‎ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে পুলিশ সুপারের কাছে আবেদন টুঙ্গিপাড়ায় মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক।। আপডেটঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ 15 বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাজধানীর বিজয়নগরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা গাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গাড়িটির একাংশ পুড়ে গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি। বৃহস্পতিবার দলের এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। মুখে মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশাযোগে এসে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না। আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।

তারা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

নেতৃদ্বয় বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ