ঢাকা রাত ২:১০, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাবার ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, কারাগারে বাবা সীমান্তে বিজিবির অভিযানে, মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী ‎কোটি টাকার মালিক ড্রাইভার মোজাহার ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ ‎গৌরীপুরে ভুয়া দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির অভিযোগ শেরপুরের শ্রীবরর্দীতে ৫৫ বছরেও সোমেশ্বরীতে সেতু না হওয়ায় দুর্ভোগে ১৫ হাজার সাধারণ মানুষ বকশিগঞ্জে বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল বউ-শাশুড়ির। শুভ মহালয়া আজ: শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু আলোচিত তাজমীন হ’ত্যার মূলহোতা আটক ‎সারের লাইসেন্স দিতে প্রশাসনের লোকেরা কত নিয়েছেন সবই জানি, এমপি মাজেদ গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল মমেক হাসপাতালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭ ‎ময়মনসিংহে আড়াই বছরের শিশুকে বিষ খাইয়ে হত্যা করলো সৎ মা দুর্গাপুরে শারদীয়পুজা উপলক্ষে পুলিশের মতবিনিময় ময়মনসিংহে শিশু সন্তানকে ২ লাখ টাকায় বিক্রি, দাদা-দাদিসহ গ্রেপ্তার ৫ সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেব : ডিবিপ্রধান ‎ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিন জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল ফুলবাড়ীয়ার আলহেরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিদায় সংবর্ধনা  অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্যকে  গ্রেফতার করেছে সিআইডি  ‎মমেক হাসপাতালের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী মযমনসিংহ মঞ্চের ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত” কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আজ ভবন অনুমোদন করবেন, মউক চেয়ারম্যান নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গণপুর্তের  প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

শেরপুরের শ্রীবরর্দীতে ৫৫ বছরেও সোমেশ্বরীতে সেতু না হওয়ায় দুর্ভোগে ১৫ হাজার সাধারণ মানুষ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ 14 বার পড়া হয়েছে

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের পাদদেশে বালিঝুড়ি গ্রাম। সীমান্তের ওপারে ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীটি এই গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নদীটির ওপর এখনো নির্মাণ হয়নি একটি সেতু।

এ কারণে বালিঝুড়ি সহ আশপাশের প্রায় ১৫ হাজার মানুষকে প্রতিদিন নানা ঝুঁকি নিয়ে সোমেশ্বরী নদী পারাপার করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে দুর্ভোগ আরও তীব্র হয়ে ওঠে।

সেতু নির্মাণের উদ্যোগ হিসেবে এলজিইডি থেকে প্রকল্প প্রস্তাব করা হলেও সেটিকে দুর্বল হিসেবে উল্লেখ করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন,মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুতই সোমেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সোমেশ্বরীর প্রবাহের কারণে গারো পাহাড়ের কোলঘেঁষা খাড়ামোড়া,রাঙাজান, কোচপাড়া,তাওয়াকুচা ও বালিজুরী গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে ব্যাহত। নদী পারাপারের জন্য একটি স্থায়ী সেতু না থাকায় প্রতিদিনই নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয় এসব গ্রামের বাসিন্দাদের। তাদের কাছে সেতুটি কেবল যাতায়াতের সুবিধা নয়, নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপনের একটি দীর্ঘদিনের প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গ্রামগুলোর যোগাযোগের জন্য একটি রাস্তা হওয়ায় নদী পারাপারে বিকল্প কোনো পথ নেই। তাই নিজেদের উদ্যোগ ও অর্থে বাঁশ-কাঠ জোগাড় করে নদীর ওপর অস্থায়ী সাঁকো বানিয়ে নিয়েছেন তারা। তবে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি বাড়লেই সেই সাঁকো টিকে না,বছরে একাধিকবার ভেঙে যায়। তখন বাধ্য হয়ে নৌকায় নদী পার হতে হয়, আর অনেক সময় বুকসমান পানির মধ্য দিয়েই যাতায়াত করতে হয় স্থানীয়দের। নদী পারাপারের সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থী,কৃষক ও অসুস্থ মানুষ। প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সময় ঝুঁকিপূর্ণভাবে নদী পার হতে হয় শিক্ষার্থীদের। ওই এলাকার বিএনপি নেতা গোলাপ হোসেন বলেন,কৃষকদের উৎপাদিত ফসল বাজারে পৌঁছাতে অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে। আর কোনো রোগীর দ্রুত চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালে নেওয়ার পথটিও হয়ে ওঠে দুশ্চিন্তা ও দুর্ভোগের।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ,স্থায়ী সেতু না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে নদী পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। বর্ষায় পানির উচ্চতা বেড়ে গেলে অস্থায়ী সাঁকোটিও তলিয়ে যায়। এতে পুরো এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিয়মিত স্কুল-কলেজে যাতায়াত ব্যাহত হয়। দীর্ঘদিনের এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীর পড়াশোনার প্রতি আগ্রহ কমছে,পাশাপাশি এলাকায় নিরক্ষরতার হারও ক্রমেই বাড়ছে বলে জানান তারা।

শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলেন,সেতু নির্মাণের লক্ষ্যে ‘হান্ডেড মিটার’প্রকল্পের আওতায় একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে বুয়েটের বিশেষজ্ঞ দল প্রস্তাবিত সেতুটির দৈর্ঘ্য আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে। এ কারণে বর্তমানে প্রকল্পটির কার্যক্রম স্থগিত রয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন,এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবিটি গুরুত্বের সঙ্গে নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে । প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে সেতু নির্মাণের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন,দীর্ঘ ৫৫ বছর ধরে চলা এই দুর্ভোগের বিষয়টি সেতুমন্ত্রী,প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। নদীর প্রবল স্রোত ও ভাঙনের বিষয়টি মাথায় রেখে এলাকাটিতে একটি টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ