ঢাকা রাত ৯:৫৭, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিন জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল ফুলবাড়ীয়ার আলহেরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিদায় সংবর্ধনা  অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্যকে  গ্রেফতার করেছে সিআইডি  ‎মমেক হাসপাতালের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী মযমনসিংহ মঞ্চের ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত” কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আজ ভবন অনুমোদন করবেন, মউক চেয়ারম্যান নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গণপুর্তের  প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক শেরপুরে ২ কিলোমিটার কাঁচা রাস্তা,দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত দুর্গাপুরে পূর্বশক্রার জের, মুদিদোকান পুড়ে ছাঁই যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা বেনামে বন্ড কারসাজি করে শতকোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ‎বিদ্যালয় চলাকালে সহকারী শিক্ষা কর্মকর্তা’র উপস্থিতিতে প্রধান শিক্ষকের জন্মদিন পালন মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা সীমান্তে বিজিবির নজরদারি, ৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক খেলাধুলায় তরুণদের মাদকমুক্ত করতে হবে:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত বিমানবন্দর থেকে  স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার  ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্যকে  গ্রেফতার করেছে সিআইডি 

স্টাফ রিপোর্টাট ।। আপডেটঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ 28 বার পড়া হয়েছে

অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা এবং অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত ০৬/১০/২০২৬ খ্রি. তারিখে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হল (০১) মো. মনোয়ার হোসেন (৪১), পিতা-মো. ইউনুস আলী, মাতা- পারুল বেগম, সাং-  গ্রাম- ঈদগাহ রোড বাইলেন, রাধানগর মাঠপাড়া, থানা- পাবনা সদর; (০২) মো. মারুফ হোসেন হলি (২৭), পিতা- মো. শাহাজান আলী, মাতা- মোছা. মাবিয়া খাতুন, সাং- পূর্বপাড়া, গ্রাম-রামচন্দ্রপুর, ডাকঘর-টেবুনিয়া, থানা- পাবনা সদর; (০৩) মো. ইলিয়াস হোসেন রাজু (২৬), পিতা- মো. রাজ্জাক হোসেন, মাতা- মোছা. হাসিনা খাতুন, সাং- বনগ্রাম, আর/আতাইকুলা, থানা- সাঁথিয়া, সর্ব জেলা- পাবনা। গ্রেফতারকালীন তাদের কাছ থেকে মোবাইল ও সিম আলামত হিসেবে উদ্ধার করা হয়।
অভিযানকালে পাবনা জেলার আতাইকুলা থানাধীন আর/আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকা থেকে ০৬/১০/২০২৬ খ্রি. রাত ৭টা ২৫ মিনিটে মো. ইলিয়াস হোসেন রাজুকে,  রাত ১১টা ৩৫ মিনিটে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর বাজার এলাকা হতে মো. মনোয়ার হোসেন ও মো. মারুফ হোসেন হলিকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারসূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিং করাকালীণ দেশে ও দেশের বাইরে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন নতুন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছে মর্মে সিআইডি জানতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচার করা হয়। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে অনলাইন বেটিং বা জুয়ার আয়োজন করা হয়।
এসব বেটিং সাইটে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের প্রথমে টপ-আপ বা ডিপোজিট করতে হয়। এ জন্য বাংলাদেশের বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। ব্যবহারকারীরা এসব মাধ্যমে টাকা জমা দেওয়ার পর সংশ্লিষ্ট বেটিং অ্যাকাউন্টে সমপরিমাণ ই-মানি বা বট মানি যুক্ত হয় এবং তা দিয়ে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করা হয়। এতদ্বিষয়ে সিআইডি বাদী হয়ে পল্টন থানায় মামলা নং-২৪, তারিখ- ১৯/০৫/২০২৬, ধারা- সাইবার সুরক্ষ আইন- ২০২৬ এর ২০(২)/২১(২)/২৪(২)/২৭(২) ধারায় মামলা রুজু করে।
মামলাটির প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে যে, বেটিং সাইটগুলোতে টাকা জমা ও উত্তোলনের জন্য বিভিন্ন এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করা হয়, সেগুলো নিয়মিত পরিবর্তন করা হয়। চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ করে তাদের মাধ্যমে একাধিক এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করে। পরবর্তীতে টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমের মাধ্যমে এসব নম্বর ও হিসাবের তথ্য বেটিং সাইট পরিচালনাকারীদের কাছে সরবরাহ করা হয়। এরপর ওই হিসাবগুলো বেটিং সাইটে লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়।
তদন্তে আরও জানা যায়, বিভিন্ন স্থান থেকে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত অর্থ এজেন্টরা একত্রিত করে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর করে এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করে আসছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। এভাবে অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করা হচ্ছে বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।
উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংকের পিএসডি সার্কুলার নং-০৭, তারিখ ২৮/০৫/২০২৫ খ্রি. অনুযায়ী অনলাইন জুয়ার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হলেও একটি সংঘবদ্ধ চক্র তা উপেক্ষা করে অবৈধ অনলাইন বেটিং ও আর্থিক লেনদেন পরিচালনা করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন বেটিং চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং জুয়ার টাকা সংগ্রহের বিষয়ে তথ্য প্রদান করেছে। তবে চক্রটির অন্যান্য সদস্য, অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থের পরিমাণ, অর্থপাচারের পদ্ধতি এবং দেশের বাইরে অর্থ প্রেরণের সঙ্গে জড়িত ব্যক্তি ও নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত দেশি-বিদেশি ব্যক্তি ও চক্রের সদস্যদের শনাক্তকরণ, অবৈধ ই-ট্রানজেকশন এবং অর্থপাচারের প্রকৃত পরিমাণ ও পদ্ধতি উদঘাটন এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের লক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।।
অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থের অবৈধ লেনদেন, অর্থপাচার এবং এর সঙ্গে সম্পৃক্ত দেশি-বিদেশি চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন, অর্থপাচার কার্যক্রম এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিআইডি দেশের জনগণকে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে অনলাইন বেটিং বা জুয়ার নামে কোনো ব্যক্তি বা চক্রের মাধ্যমে অর্থ লেনদেন না করার এবং এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন সিআইডি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ